বিশ্বকাপ পাওয়ার র‍্যাংকিংয়ে সবার ওপরে মেসি

২০২৬ বিশ্বকাপের প্রথম রাউন্ড শেষে প্রকাশিত অফিশিয়াল পাওয়ার র‍্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের দাপুটে জয়ে হ্যাটট্রিক করে এই অবস্থানে উঠে এসেছেন তিনি। ফিফার ডাটা-চালিত পারফরম্যান্স ইনডেক্সিং মডেলের ভিত্তিতে প্রকাশিত এই র‍্যাংকিংয়ে খেলোয়াড়দের আক্রমণ, সৃজনশীলতা ও রক্ষণভাগের পারফরম্যান্স মূল্যায়ন করা হয়েছে। আক্রমণভাগে ১০-এর মধ্যে ৮.১৩ রেটিং পেয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে তালিকার শীর্ষে রয়েছেন মেসি। তালিকায় দ্বিতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডের ফরোয়ার্ড ইলাইজাহ জাস্ট। তিনি পেয়েছেন ৭.৭৪ রেটিং। আর ৭.৪৭ রেটিং নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন আইভরি কোস্টের আমাদ দিয়ালো। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের ১৭, ৬০ ও ৭৬ মিনিটে গোল করে আন্তর্জাতিক ক্যারিয়ারের ১১তম হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। বিশ্বকাপের মঞ্চে এটিই ছিল তার প্রথম হ্যাটট্রিক। এই তিন গোলের মাধ্যমে বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬। ফলে তিনি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড স্পর্শ করেছেন। প্রথম ম্যাচেই দুর্দান্ত

বিশ্বকাপ পাওয়ার র‍্যাংকিংয়ে সবার ওপরে মেসি

২০২৬ বিশ্বকাপের প্রথম রাউন্ড শেষে প্রকাশিত অফিশিয়াল পাওয়ার র‍্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের দাপুটে জয়ে হ্যাটট্রিক করে এই অবস্থানে উঠে এসেছেন তিনি।

ফিফার ডাটা-চালিত পারফরম্যান্স ইনডেক্সিং মডেলের ভিত্তিতে প্রকাশিত এই র‍্যাংকিংয়ে খেলোয়াড়দের আক্রমণ, সৃজনশীলতা ও রক্ষণভাগের পারফরম্যান্স মূল্যায়ন করা হয়েছে। আক্রমণভাগে ১০-এর মধ্যে ৮.১৩ রেটিং পেয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে তালিকার শীর্ষে রয়েছেন মেসি।

তালিকায় দ্বিতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডের ফরোয়ার্ড ইলাইজাহ জাস্ট। তিনি পেয়েছেন ৭.৭৪ রেটিং। আর ৭.৪৭ রেটিং নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন আইভরি কোস্টের আমাদ দিয়ালো।

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের ১৭, ৬০ ও ৭৬ মিনিটে গোল করে আন্তর্জাতিক ক্যারিয়ারের ১১তম হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। বিশ্বকাপের মঞ্চে এটিই ছিল তার প্রথম হ্যাটট্রিক।

এই তিন গোলের মাধ্যমে বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬। ফলে তিনি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড স্পর্শ করেছেন।

প্রথম ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে বিশ্বকাপের পাওয়ার র‍্যাংকিংয়ের শীর্ষে উঠে মেসি আবারও প্রমাণ করলেন, ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এখনও তিনিই অন্যতম নির্ভরতার নাম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow