বিশ্বকাপ শুরুর আগে বল-বুট-সরঞ্জাম চুরি হয়ে গেলো ইংলিশ ফুটবলারদের

২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের মাত্র কয়েক দিন আগে বড় ধাক্কা খেয়েছে ইংল্যান্ড। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে কানসাস সিটির অনুশীলন ঘাঁটিতে নেওয়ার পথে দলের গুরুত্বপূর্ণ সরঞ্জামবাহী একটি ভ্যান থেকে খেলোয়াড়দের বুট, অফিসিয়াল বল এবং বিভিন্ন প্রশিক্ষণ সামগ্রী চুরি হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, চুরি যাওয়া সামগ্রীর মধ্যে অধিনায়ক হ্যারি কেইন ও তারকা মিডফিল্ডার জুড বেলিংহ্যামের বুটও থাকতে পারে। এছাড়া কোচ টমাস টুখেলের কৌশলগত বোর্ড, বিশ্লেষণ সরঞ্জাম ও ম্যাসাজ টেবিলও খোয়া গেছে। এমনকি ভ্যানে থাকা বলগুলোর মধ্যে মাত্র একটি অবশিষ্ট ছিল বলে জানা গেছে। কানসাস সিটি পুলিশ ইতোমধ্যে দুইজন সন্দেহভাজনকে আটক করেছে এবং ঘটনার তদন্ত চলছে। ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করে চুরি যাওয়া সরঞ্জাম উদ্ধারের চেষ্টা করছে। আগামী বুধবার ক্রোয়েশিয়ার বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইংল্যান্ড। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এই চুরি দলটির প্রস্তুতিতে অস্বস্তি তৈরি করলেও দ্রুত বিকল্প সরঞ্জাম জোগাড়ের কাজ শুরু করেছে টিম ম্যানেজমেন্ট। এমএমআর

বিশ্বকাপ শুরুর আগে বল-বুট-সরঞ্জাম চুরি হয়ে গেলো ইংলিশ ফুটবলারদের

২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের মাত্র কয়েক দিন আগে বড় ধাক্কা খেয়েছে ইংল্যান্ড। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে কানসাস সিটির অনুশীলন ঘাঁটিতে নেওয়ার পথে দলের গুরুত্বপূর্ণ সরঞ্জামবাহী একটি ভ্যান থেকে খেলোয়াড়দের বুট, অফিসিয়াল বল এবং বিভিন্ন প্রশিক্ষণ সামগ্রী চুরি হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চুরি যাওয়া সামগ্রীর মধ্যে অধিনায়ক হ্যারি কেইন ও তারকা মিডফিল্ডার জুড বেলিংহ্যামের বুটও থাকতে পারে। এছাড়া কোচ টমাস টুখেলের কৌশলগত বোর্ড, বিশ্লেষণ সরঞ্জাম ও ম্যাসাজ টেবিলও খোয়া গেছে। এমনকি ভ্যানে থাকা বলগুলোর মধ্যে মাত্র একটি অবশিষ্ট ছিল বলে জানা গেছে।

কানসাস সিটি পুলিশ ইতোমধ্যে দুইজন সন্দেহভাজনকে আটক করেছে এবং ঘটনার তদন্ত চলছে। ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করে চুরি যাওয়া সরঞ্জাম উদ্ধারের চেষ্টা করছে।

আগামী বুধবার ক্রোয়েশিয়ার বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইংল্যান্ড। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এই চুরি দলটির প্রস্তুতিতে অস্বস্তি তৈরি করলেও দ্রুত বিকল্প সরঞ্জাম জোগাড়ের কাজ শুরু করেছে টিম ম্যানেজমেন্ট।

এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow