বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়া নিয়ে চ্যালেঞ্জের মুখে রদ্রিগেজ

কলম্বিয়ার তারকা ফুটবলার জেমস রদ্রিগেজকে নিয়ে উদ্বেগ বাড়ছে দেশটির ফুটবল শিবিরে। কোচ নেস্টর লরেঞ্জো বিশ্বকাপ স্কোয়াডের সম্ভাব্য খেলোয়াড়দের সবকিছু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন। সে জন্য তিনি সফরে বের হচ্ছেন খেলোয়াড়দের ক্লাবের খেলা মাঠে বসে দেখতে। জেমস রদ্রিগেজের মিনেসোটা ইউনাইটেডের হয়ে চলতি মৌসুমে খুব কম সময় মাঠে নেমেছেন। আর কোচ নেস্টর লরেঞ্জোর প্রথম গন্তব্যও সেখানেই। আর নিয়মিত না খেলার কারণে রদ্রিগেজের বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পাওয়ায় কঠিন হয়ে দাঁড়িয়েছে। মূল্যায়ন করবেন তার ফিটনেস ও বর্তমান পারফরম্যান্স। এমনকি এসবে সরাসরি হস্তক্ষেপ করার সিদ্ধান্তও নিয়েছেন। মেজর লিগ সকারে সময়টা মোটেও ভালো যাচ্ছে না জেমসের। এখন পর্যন্ত খেলেছেন মাত্র ১০৬ মিনিট। যার মধ্যে তিনটি ম্যাচ এমএলএসের এবং একটি ম্যাচ ইউএস ওপেন কাপের। অধিকাংশ সময় তাকে বেঞ্চেই বসে থাকতে হয়েছে। ক্লাবের হয়ে অনিয়মিত হয়ে যাওয়ায় প্রভাবটা পড়েছে জাতীয় দলেও। সাম্প্রতিক সময়ে ক্রোয়েশিয়া ও ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচে জেমস তার পরিচিত ছন্দে ছিলেন না, যা কোচিং স্টাফকে আরও উদ্বিগ্ন করে তুলেছে। অন্যদিকে, মিনেসোটা ইউনাইটেড ভালো ফর্মে রয়েছে এবং সেটা প্

বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়া নিয়ে চ্যালেঞ্জের মুখে রদ্রিগেজ

কলম্বিয়ার তারকা ফুটবলার জেমস রদ্রিগেজকে নিয়ে উদ্বেগ বাড়ছে দেশটির ফুটবল শিবিরে। কোচ নেস্টর লরেঞ্জো বিশ্বকাপ স্কোয়াডের সম্ভাব্য খেলোয়াড়দের সবকিছু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন। সে জন্য তিনি সফরে বের হচ্ছেন খেলোয়াড়দের ক্লাবের খেলা মাঠে বসে দেখতে।

জেমস রদ্রিগেজের মিনেসোটা ইউনাইটেডের হয়ে চলতি মৌসুমে খুব কম সময় মাঠে নেমেছেন। আর কোচ নেস্টর লরেঞ্জোর প্রথম গন্তব্যও সেখানেই। আর নিয়মিত না খেলার কারণে রদ্রিগেজের বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পাওয়ায় কঠিন হয়ে দাঁড়িয়েছে। মূল্যায়ন করবেন তার ফিটনেস ও বর্তমান পারফরম্যান্স। এমনকি এসবে সরাসরি হস্তক্ষেপ করার সিদ্ধান্তও নিয়েছেন।

মেজর লিগ সকারে সময়টা মোটেও ভালো যাচ্ছে না জেমসের। এখন পর্যন্ত খেলেছেন মাত্র ১০৬ মিনিট। যার মধ্যে তিনটি ম্যাচ এমএলএসের এবং একটি ম্যাচ ইউএস ওপেন কাপের। অধিকাংশ সময় তাকে বেঞ্চেই বসে থাকতে হয়েছে।

ক্লাবের হয়ে অনিয়মিত হয়ে যাওয়ায় প্রভাবটা পড়েছে জাতীয় দলেও। সাম্প্রতিক সময়ে ক্রোয়েশিয়া ও ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচে জেমস তার পরিচিত ছন্দে ছিলেন না, যা কোচিং স্টাফকে আরও উদ্বিগ্ন করে তুলেছে।

অন্যদিকে, মিনেসোটা ইউনাইটেড ভালো ফর্মে রয়েছে এবং সেটা প্রায় জেমসকে ছাড়াই। টানা চার ম্যাচে জয় পেয়েছে দলটি, যেখানে লা গ্যালাক্সি, সান ডিয়েগো এফসি, পোর্টল্যান্ড টিম্বার্স এবং এফসি ডালাসের বিপক্ষে জয়ের ম্যাচগুলোতে রদ্রিগেজের অবদান ছিল মাত্র ১ মিনিট।

বিশ্বকাপের আগে এখন তার সামনে বড় চ্যালেঞ্জ নিজেকে আবার প্রমাণ করা। সামনে থাকা কয়েকটি ম্যাচেই নির্ধারিত হবে, তিনি কলম্বিয়ার চূড়ান্ত দলে জায়গা করে নিতে পারবেন কি না।

আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow