‘বিশ্বের প্রথম ঘরে বসে খেলা ফুটবলার’ নেইমারকে লুলার খোঁচা

নানা নাটকীয়তার পর বিশ্বকাপ দলে জায়গা করে নিলেও এখনও মাঠে নামা হয়নি নেইমার জুনিয়রের। ইনজুরির কারণে মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচ মিস করার পর হাইতির বিপক্ষেও খেলতে পারলেন না ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড। ফিলাডেলফিয়ায় দলের সঙ্গে না গিয়ে নিউ জার্সিতে ব্রাজিল শিবিরেই অবস্থান করছেন তিনি। এমনকি গ্রুপপর্বের শেষ ম্যাচে তার খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। নেইমার বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার সময়ও ইনজুরিতে ছিলেন। এ নিয়ে রসিকতা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। তিনি নেইমারকে ‘বিশ্বের প্রথম ঘরে বসে খেলা ফুটবলার’ বলে মন্তব্য করেছেন। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ও গ্লোবো–র খবরে বলা হয়, শুক্রবার বেলো হরিজন্তেতে সরকারি স্বাস্থ্যব্যবস্থায় ক্যানসার চিকিৎসা খাতে বিনিয়োগ ঘোষণার এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে লুলা এই মন্তব্য করেন। অনুষ্ঠানে উপস্থিত এক শিশুকে তিনি প্রশ্ন করেন, বর্তমানে ব্রাজিলের সেরা ফুটবলার কে? জবাবে শিশুটি নেইমারের নাম বললে হাসতে হাসতে লুলা বলেন, “নেইমার তো খেলছেই না। সে বিশ্বের প্রথম ঘরে বসে খেলা ফুটবলার। তাকে জাতীয় দলে ডাকা হয়েছে।” এ সময় তিনি আরও বলেন, “আমি গতকাল ইন্টারনেটে একটা জি

‘বিশ্বের প্রথম ঘরে বসে খেলা ফুটবলার’ নেইমারকে লুলার খোঁচা

নানা নাটকীয়তার পর বিশ্বকাপ দলে জায়গা করে নিলেও এখনও মাঠে নামা হয়নি নেইমার জুনিয়রের। ইনজুরির কারণে মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচ মিস করার পর হাইতির বিপক্ষেও খেলতে পারলেন না ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড। ফিলাডেলফিয়ায় দলের সঙ্গে না গিয়ে নিউ জার্সিতে ব্রাজিল শিবিরেই অবস্থান করছেন তিনি। এমনকি গ্রুপপর্বের শেষ ম্যাচে তার খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।

নেইমার বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার সময়ও ইনজুরিতে ছিলেন। এ নিয়ে রসিকতা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। তিনি নেইমারকে ‘বিশ্বের প্রথম ঘরে বসে খেলা ফুটবলার’ বলে মন্তব্য করেছেন।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ও গ্লোবো–র খবরে বলা হয়, শুক্রবার বেলো হরিজন্তেতে সরকারি স্বাস্থ্যব্যবস্থায় ক্যানসার চিকিৎসা খাতে বিনিয়োগ ঘোষণার এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে লুলা এই মন্তব্য করেন।

অনুষ্ঠানে উপস্থিত এক শিশুকে তিনি প্রশ্ন করেন, বর্তমানে ব্রাজিলের সেরা ফুটবলার কে? জবাবে শিশুটি নেইমারের নাম বললে হাসতে হাসতে লুলা বলেন, “নেইমার তো খেলছেই না। সে বিশ্বের প্রথম ঘরে বসে খেলা ফুটবলার। তাকে জাতীয় দলে ডাকা হয়েছে।”

এ সময় তিনি আরও বলেন, “আমি গতকাল ইন্টারনেটে একটা জিনিস দেখেছি। আর কিছুদিন পর হয়তো কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে জাতীয় দল বানাতে হবে—এগারো জন পেলের দল!”

এর আগে আলজেরিয়ার বিপক্ষে লিওনেল মেসির হ্যাটট্রিকের পরও রসিকতা করেছিলেন লুলা। সে সময় তিনি মজা করে বলেছিলেন, “ভাবছি, ব্রাজিলের হয়ে খেলানোর জন্য মেসির সঙ্গে চুক্তি করা যায় কি না!”

ইনজুরির কারণে নেইমারের বিশ্বকাপে ফেরা কবে হবে, তা এখনও নিশ্চিত নয়। ফলে ব্রাজিল সমর্থকদের অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow