বিশ্ব প্যারট দিবসে ‘পাখি-বন্ধু’ পুরস্কার পেলেন সামিনা ইসলাম
বিশ্ব প্যারট দিবস ২০২৬ উপলক্ষে দেশীয় পাখি ও তাদের আবাসস্থল সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘৩য় পাখি-বন্ধু পুরস্কার’ পেয়েছেন রুটস সিনেক্লাবের চেয়ারপার্সন সামিনা ইসলাম। শনিবার (৩১ মে) সিরাজগঞ্জে এ ঘোষণা দেয় বাংলাদেশের প্যারট ও প্যারাকিটপ্রেমীদের জাতীয় সংগঠন অ্যাসোসিয়েশন অব প্যারট অ্যান্ড প্যারাকিট স্টকব্রিডার্স, বাংলাদেশ (এপিপিএস) এবং ফার অ্যান্ড ফেদার বাংলাদেশ লিমিটেড। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সামিনা ইসলাম তার প্রতিষ্ঠানে প্রজননরত চড়ুই পাখিদের নিরাপত্তা ও নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে বিশেষ দায়িত্বশীলতা ও সংবেদনশীলতার পরিচয় দিয়েছেন। পাখি ও প্রকৃতির প্রতি তার এই মানবিক দৃষ্টিভঙ্গির স্বীকৃতিস্বরূপ তাকে এ বছরের ‘পাখি-বন্ধু’ পুরস্কারের জন্য মনোনীত করা হয়। এপিপিএস দীর্ঘদিন ধরে দেশীয় প্যারট, প্যারাকিটসহ বন্য পাখি ও তাদের আবাসস্থল সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল পাখি পালনে কাজ করে আসছে। এই উদ্যোগের অংশ হিসেবে প্রতিবছর বিশেষ অবদান রাখা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ‘পাখি-বন্ধু’ পুরস্কারে সম্মানিত করা হয়। পুরস্কারের অংশ হিসেবে সম্মাননা স্মারকের পাশাপাশি নগদ ১০ হাজার টাকা প্রদান করা হ
বিশ্ব প্যারট দিবস ২০২৬ উপলক্ষে দেশীয় পাখি ও তাদের আবাসস্থল সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘৩য় পাখি-বন্ধু পুরস্কার’ পেয়েছেন রুটস সিনেক্লাবের চেয়ারপার্সন সামিনা ইসলাম।
শনিবার (৩১ মে) সিরাজগঞ্জে এ ঘোষণা দেয় বাংলাদেশের প্যারট ও প্যারাকিটপ্রেমীদের জাতীয় সংগঠন অ্যাসোসিয়েশন অব প্যারট অ্যান্ড প্যারাকিট স্টকব্রিডার্স, বাংলাদেশ (এপিপিএস) এবং ফার অ্যান্ড ফেদার বাংলাদেশ লিমিটেড।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সামিনা ইসলাম তার প্রতিষ্ঠানে প্রজননরত চড়ুই পাখিদের নিরাপত্তা ও নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে বিশেষ দায়িত্বশীলতা ও সংবেদনশীলতার পরিচয় দিয়েছেন। পাখি ও প্রকৃতির প্রতি তার এই মানবিক দৃষ্টিভঙ্গির স্বীকৃতিস্বরূপ তাকে এ বছরের ‘পাখি-বন্ধু’ পুরস্কারের জন্য মনোনীত করা হয়।
এপিপিএস দীর্ঘদিন ধরে দেশীয় প্যারট, প্যারাকিটসহ বন্য পাখি ও তাদের আবাসস্থল সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল পাখি পালনে কাজ করে আসছে। এই উদ্যোগের অংশ হিসেবে প্রতিবছর বিশেষ অবদান রাখা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ‘পাখি-বন্ধু’ পুরস্কারে সম্মানিত করা হয়। পুরস্কারের অংশ হিসেবে সম্মাননা স্মারকের পাশাপাশি নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়।
এর আগে প্রথম ‘পাখি-বন্ধু’ পুরস্কার পান শ্রী আকাশ কলি দাস এবং দ্বিতীয়বার সম্মানিত হন সার্জেন্ট মৃত্যুঞ্জয় বিশ্বাস। তাদের ধারাবাহিকতায় এবার তৃতীয়বারের মতো এই সম্মাননা পেলেন সামিনা ইসলাম।
এপিপিএস-এর প্রতিষ্ঠাতা সভাপতি ডা. এম এ মান্নান বলেন, বিশ্ব প্যারট দিবস শুধু উদযাপনের নয়, বরং পাখি সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতা তৈরির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
ফার অ্যান্ড ফেদার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান খায়রুজ্জামান ভূঁইয়া বলেন, এ ধরনের উদ্যোগ পাখি ও প্রকৃতি সংরক্ষণে সমাজে ইতিবাচক অনুপ্রেরণা তৈরি করবে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, ‘পাখি-বন্ধু পুরস্কার’ ভবিষ্যতে পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে আরও মানুষকে উৎসাহিত করবে।
এলআইএ
What's Your Reaction?