বিসিবিতে ফিরছেন বুলবুল কমিটির পরিচালক রাজ্জাক

বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের স্পিন বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সাবেক স্পিনার আবদুর রাজ্জাক। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের পরিচালকের দায়িত্বে থাকা রাজ্জাক এবার বিসিবিতে ফিরছেন কোচের দায়িত্ব নিয়ে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র। আগে কখনও কোচিং করাননি রাজ্জাক। খেলা ছাড়ার পর বিসিবিতে ঢোকেন নির্বাচকের দায়িত্ব নিয়ে। জাতীয় দলের নির্বাচক প্যানেলে শুরুতে মিনহাজুল আবেদীন নান্নু এবং হাবিবুল বাশার সুমনের সাথে কাজ করেছেন নির্বাচক রাজ্জাক। পরে নান্নু এবং বাশার নির্বাচকের পদ ছেড়ে অন্য পদে গেলে প্রধান নির্বাচক হিসেবে যোগ দেন গাজী আশরাফ হোসেন লিপু। দীর্ঘ দিন লিপুর সাথে নির্বাচক হিসেবে কাজ করেছেন রাজ্জাক। জাতীয় দল, ‘এ’ দল, ইমার্জিং দলসহ নানা দল নির্বাচকে কাজ করেছেন তিনি। দেখতে হয়েছে ঘরোয়া ক্রিকেটের প্রচুর ম্যাচ। ফলে দেশের ক্রিকেট সম্পর্কে ভালো জানাশোনাও আছে রাজ্জাকের। নির্বাচকের দায়িত্ব ছেড়ে সর্বশেষ বিসিবি নির্বাচনে অংশ নেন আবদুর রাজ্জাক। জেলা, বিভাগের ক্যাটাগরি-১ থেকে নির্বাচন করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ড পরিচালকও হয়ে যান। জাতীয় ক্রীড়া পরিষদ বোর্ড ভাঙার আ

বিসিবিতে ফিরছেন বুলবুল কমিটির পরিচালক রাজ্জাক
বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের স্পিন বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সাবেক স্পিনার আবদুর রাজ্জাক। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের পরিচালকের দায়িত্বে থাকা রাজ্জাক এবার বিসিবিতে ফিরছেন কোচের দায়িত্ব নিয়ে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র। আগে কখনও কোচিং করাননি রাজ্জাক। খেলা ছাড়ার পর বিসিবিতে ঢোকেন নির্বাচকের দায়িত্ব নিয়ে। জাতীয় দলের নির্বাচক প্যানেলে শুরুতে মিনহাজুল আবেদীন নান্নু এবং হাবিবুল বাশার সুমনের সাথে কাজ করেছেন নির্বাচক রাজ্জাক। পরে নান্নু এবং বাশার নির্বাচকের পদ ছেড়ে অন্য পদে গেলে প্রধান নির্বাচক হিসেবে যোগ দেন গাজী আশরাফ হোসেন লিপু। দীর্ঘ দিন লিপুর সাথে নির্বাচক হিসেবে কাজ করেছেন রাজ্জাক। জাতীয় দল, ‘এ’ দল, ইমার্জিং দলসহ নানা দল নির্বাচকে কাজ করেছেন তিনি। দেখতে হয়েছে ঘরোয়া ক্রিকেটের প্রচুর ম্যাচ। ফলে দেশের ক্রিকেট সম্পর্কে ভালো জানাশোনাও আছে রাজ্জাকের। নির্বাচকের দায়িত্ব ছেড়ে সর্বশেষ বিসিবি নির্বাচনে অংশ নেন আবদুর রাজ্জাক। জেলা, বিভাগের ক্যাটাগরি-১ থেকে নির্বাচন করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ড পরিচালকও হয়ে যান। জাতীয় ক্রীড়া পরিষদ বোর্ড ভাঙার আগ পর্যন্ত বোর্ড পরিচালকের দায়িত্বেই ছিলেন আবদুর রাজ্জাক। এবার নতুন অধ্যায় কোচিংয়ে পা রাখছেন তিনি। এইচপির স্পিনারদের তালিম দেবেন আবদুর রাজ্জাক। তার অধীনে দেশের ক্রিকেট উপকৃত হলেই সব পক্ষের লাভ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow