বিসিবি থেকে পদত্যাগের পর মুখ খুললেন আমজাদ

ঈদের ছুটির মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরিচালক পদ থেকে পদত্যাগের পর প্রথমবারের মতো নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন আমজাদ হোসেন। গত বছরের অক্টোবর থেকে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। তবে সম্প্রতি তাকে ওই পদ থেকে সরিয়ে দিয়ে নতুন করে দায়িত্ব দেওয়া হয় মোখছেদুল কামাল বাবুকে। এর পরপরই সোমবার বিসিবির পরিচালক পদ থেকেও পদত্যাগ করেন আমজাদ। বিসিবি সভাপতির কাছে পাঠানো পদত্যাগপত্রে ‘ব্যক্তিগত কারণ’ উল্লেখ করলেও পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলে নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দেন তিনি। আমজাদ বলেন, বিষয়টি পুরোপুরি ব্যক্তিগত। গঠনতন্ত্র অনুযায়ী পরিচালনা পরিষদ যে কোনো সময় স্থায়ী কমিটি পুনর্গঠন বা পুনর্বিন্যাস করতে পারে। বোর্ড হয়তো মনে করেছে, তার সেবার আর প্রয়োজন নেই—এমন পরিস্থিতিতেই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। মিডিয়া কমিটি থেকে বাদ পড়ার নির্দিষ্ট কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি বলেও জানান তিনি। তার ভাষ্য, আমাকে বলা হয়নি ঠিক কী কারণে সরানো হয়েছে। এটা বোর্ডের সিদ্ধান্ত আমি সেটার প্রতি সম্মান জানাই। এদিকে জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) বিসিবি

বিসিবি থেকে পদত্যাগের পর মুখ খুললেন আমজাদ

ঈদের ছুটির মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরিচালক পদ থেকে পদত্যাগের পর প্রথমবারের মতো নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন আমজাদ হোসেন।

গত বছরের অক্টোবর থেকে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। তবে সম্প্রতি তাকে ওই পদ থেকে সরিয়ে দিয়ে নতুন করে দায়িত্ব দেওয়া হয় মোখছেদুল কামাল বাবুকে। এর পরপরই সোমবার বিসিবির পরিচালক পদ থেকেও পদত্যাগ করেন আমজাদ।

বিসিবি সভাপতির কাছে পাঠানো পদত্যাগপত্রে ‘ব্যক্তিগত কারণ’ উল্লেখ করলেও পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলে নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দেন তিনি।

আমজাদ বলেন, বিষয়টি পুরোপুরি ব্যক্তিগত। গঠনতন্ত্র অনুযায়ী পরিচালনা পরিষদ যে কোনো সময় স্থায়ী কমিটি পুনর্গঠন বা পুনর্বিন্যাস করতে পারে। বোর্ড হয়তো মনে করেছে, তার সেবার আর প্রয়োজন নেই—এমন পরিস্থিতিতেই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

মিডিয়া কমিটি থেকে বাদ পড়ার নির্দিষ্ট কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি বলেও জানান তিনি। তার ভাষ্য, আমাকে বলা হয়নি ঠিক কী কারণে সরানো হয়েছে। এটা বোর্ডের সিদ্ধান্ত আমি সেটার প্রতি সম্মান জানাই।

এদিকে জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) বিসিবির পাঠানো একটি চিঠি নিয়েও মন্তব্য করেন আমজাদ। তিনি জানান, গত ১০ দিন তিনি পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন ছিলেন এবং ওমরাহ পালনে ব্যস্ত ছিলেন। আমি ওই সময় দেশে ছিলাম না, কোনো যোগাযোগও করিনি। তাই ওই চিঠি সম্পর্কে বিস্তারিত কিছু বলতে পারছি না, বলেন তিনি।

বিসিবির সাম্প্রতিক এই পরিবর্তন ও অভ্যন্তরীণ সিদ্ধান্ত নিয়ে ক্রিকেট অঙ্গনে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow