বিয়ে দিচ্ছে না পরিবার, পাত্র খুঁজতে পুলিশের দ্বারস্থ তরুণী

ভারতের উত্তর প্রদেশে ঘটেছে এক ব্যতিক্রমী ঘটনা। পরিবারের সদস্যরা ইচ্ছাকৃতভাবে তার বিয়ে দিচ্ছেন না— এমন অভিযোগ তুলে পুলিশের কাছে সহায়তা চেয়েছেন এক নারী। শুধু অভিযোগই নয়, উপযুক্ত পাত্র খুঁজে তার বিয়ের ব্যবস্থা করারও অনুরোধ জানিয়েছেন তিনি। ঘটনাটি স্থানীয় গণমাধ্যমে প্রকাশের পর ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। পাকিস্তানি মিডিয়া সামা টিভির প্রতিবেদনে জানানো হয়, অভিযোগপত্রে মাধুরী প্যাটেল উল্লেখ করেন, খরচ বাঁচানোর উদ্দেশ্যে তার পরিবার দীর্ঘদিন ধরে বিয়ের বিষয়টি এড়িয়ে যাচ্ছে। তিনি বিয়ে করতে আগ্রহী হলেও তার ভাই ও দুলাভাই বারবার বাধা সৃষ্টি করেছেন এবং একাধিক বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। মাধুরীর অভিযোগ, তার ভাই পারিবারিক জমি নিজের নামে লিখে নিয়েছেন এবং এখন আর তার বিয়ের দায়িত্ব নিতে চান না। আবেদনে তিনি তার বাবা, মা, ভাই ও দুলাভাইয়ের নাম উল্লেখ করে জানান, গত ২০ বছর ধরে তিনি একাই বসবাস করছেন এবং নিজের খরচ নিজেই বহন করছেন। তিনি আরও অভিযোগ করেন, পরিবারের সদস্যদের দুর্ব্যবহার, মানসিক নির্যাতন ও শারীরিক নিপীড়নের শিকার হয়েছেন তিনি। মাধুরী প্যাটেল পুলিশের কাছে অনুরোধ জানিয়েছেন, যেন তার জন্য উপযুক্ত পাত্র

বিয়ে দিচ্ছে না পরিবার, পাত্র খুঁজতে পুলিশের দ্বারস্থ তরুণী
ভারতের উত্তর প্রদেশে ঘটেছে এক ব্যতিক্রমী ঘটনা। পরিবারের সদস্যরা ইচ্ছাকৃতভাবে তার বিয়ে দিচ্ছেন না— এমন অভিযোগ তুলে পুলিশের কাছে সহায়তা চেয়েছেন এক নারী। শুধু অভিযোগই নয়, উপযুক্ত পাত্র খুঁজে তার বিয়ের ব্যবস্থা করারও অনুরোধ জানিয়েছেন তিনি। ঘটনাটি স্থানীয় গণমাধ্যমে প্রকাশের পর ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। পাকিস্তানি মিডিয়া সামা টিভির প্রতিবেদনে জানানো হয়, অভিযোগপত্রে মাধুরী প্যাটেল উল্লেখ করেন, খরচ বাঁচানোর উদ্দেশ্যে তার পরিবার দীর্ঘদিন ধরে বিয়ের বিষয়টি এড়িয়ে যাচ্ছে। তিনি বিয়ে করতে আগ্রহী হলেও তার ভাই ও দুলাভাই বারবার বাধা সৃষ্টি করেছেন এবং একাধিক বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। মাধুরীর অভিযোগ, তার ভাই পারিবারিক জমি নিজের নামে লিখে নিয়েছেন এবং এখন আর তার বিয়ের দায়িত্ব নিতে চান না। আবেদনে তিনি তার বাবা, মা, ভাই ও দুলাভাইয়ের নাম উল্লেখ করে জানান, গত ২০ বছর ধরে তিনি একাই বসবাস করছেন এবং নিজের খরচ নিজেই বহন করছেন। তিনি আরও অভিযোগ করেন, পরিবারের সদস্যদের দুর্ব্যবহার, মানসিক নির্যাতন ও শারীরিক নিপীড়নের শিকার হয়েছেন তিনি। মাধুরী প্যাটেল পুলিশের কাছে অনুরোধ জানিয়েছেন, যেন তার জন্য উপযুক্ত পাত্র খুঁজে বিয়ের ব্যবস্থা করা হয়, যাতে তিনি সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন। এ বিষয়ে ভারতীয় পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে তারা। সূত্র: সামা টিভি  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow