বুধবার থেকে দুই বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, শঙ্কা ভূমিধসের
বুধবার থেকে দেশের দুই বিভাগে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২১ জুলাই) সংস্থাটির ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ২২ জুলাই সকাল ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (১৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে। আরও পড়ুন কেউ ছেড়েছেন ঘর, কেউ পানিবন্দি ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। আরএএস/ইএ
বুধবার থেকে দেশের দুই বিভাগে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২১ জুলাই) সংস্থাটির ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ২২ জুলাই সকাল ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (১৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

কেউ ছেড়েছেন ঘর, কেউ পানিবন্দি
ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
আরএএস/ইএ
What's Your Reaction?