ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে ৩২ কেজি গাঁজাসহ মো. রাসেল ও মো. মনির নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাতে ও বুধবার (২২ জুলাই) ভোরে উপজেলার শশীদল ইউনিয়নের কুমিল্লা-বাগড়া সড়কের হরিমঙ্গল এবং আনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এসব অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত মো. রাসেল (২৯) উপজেলার দুলালপুর ইউনিয়নের সিংহারচড়া এলাকার মোস্তফার ছেলে এবং মো. মনির (২৫) শশীদল ইউনিয়নের উত্তর তেঁতাভূমি এলাকার সুলতানের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আল-আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল কুমিল্লা-বাগড়া সড়কের হরিমঙ্গল এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করে তল্লাশি চালিয়ে ১২ কেজি গাঁজাসহ মো. রাসেলকে গ্রেপ্তার করা হয়। একইসঙ্গে মাদক বহনে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়। অপরদিকে, এসআই সৈকত মজুমদারের নেতৃত্বে অন্য একটি দল শশীদল ইউনিয়নের আনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে মো. মনিরকে গ্রেপ্তার করে। পরে তার কাছ থেকে ২০ কেজি গাঁজ

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে ৩২ কেজি গাঁজাসহ মো. রাসেল ও মো. মনির নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাতে ও বুধবার (২২ জুলাই) ভোরে উপজেলার শশীদল ইউনিয়নের কুমিল্লা-বাগড়া সড়কের হরিমঙ্গল এবং আনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এসব অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃত মো. রাসেল (২৯) উপজেলার দুলালপুর ইউনিয়নের সিংহারচড়া এলাকার মোস্তফার ছেলে এবং মো. মনির (২৫) শশীদল ইউনিয়নের উত্তর তেঁতাভূমি এলাকার সুলতানের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আল-আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল কুমিল্লা-বাগড়া সড়কের হরিমঙ্গল এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করে তল্লাশি চালিয়ে ১২ কেজি গাঁজাসহ মো. রাসেলকে গ্রেপ্তার করা হয়। একইসঙ্গে মাদক বহনে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়।

অপরদিকে, এসআই সৈকত মজুমদারের নেতৃত্বে অন্য একটি দল শশীদল ইউনিয়নের আনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে মো. মনিরকে গ্রেপ্তার করে। পরে তার কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, মাদকের বিস্তার রোধে থানা পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এ ধরনের মাদকবিরোধী অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow