বুড়িচংয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লার বুড়িচং উপজেলাতে পৃথক দুই অভিযানে ২৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বুড়িচং থানা পুলিশ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানগুলো পরিচালনা করা হয়। পুলিশ জানায়, এসআই জিয়াউল হক জিয়া ও এএসআই মোঃ মাইনুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বাকশীমুল ইউনিয়নের কালিকাপুর দক্ষিণপাড়া জামে মসজিদের সামনে কুমিল্লা-বাগড়া সড়কে অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশাসহ মোঃ শাহজাহান (৪৫)কে গ্রেফতার করেন। একই দিন রাত ৮টা ১০ মিনিটে এসআই মোঃ আব্দুল আলী ও এএসআই আবজল আহমেদ সঙ্গীয় ফোর্সসহ রাজাপুর ইউনিয়নের চড়ানল এলাকায় কুমিল্লা-বাগড়া সড়কের চৌধুরী ব্রিজের ওপর অভিযান পরিচালনা করেন। এ সময় ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ নবীর হোসেন (২৩) ও মোঃ শরীফ মিয়া (২৪) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লুৎফুর রহমান বলেন, “মাদকবিরোধী অভিযানে বুড়িচং থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।” উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে নিয়মিত মাদকদ্র

বুড়িচংয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লার বুড়িচং উপজেলাতে পৃথক দুই অভিযানে ২৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বুড়িচং থানা পুলিশ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানগুলো পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, এসআই জিয়াউল হক জিয়া ও এএসআই মোঃ মাইনুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বাকশীমুল ইউনিয়নের কালিকাপুর দক্ষিণপাড়া জামে মসজিদের সামনে কুমিল্লা-বাগড়া সড়কে অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশাসহ মোঃ শাহজাহান (৪৫)কে গ্রেফতার করেন।

একই দিন রাত ৮টা ১০ মিনিটে এসআই মোঃ আব্দুল আলী ও এএসআই আবজল আহমেদ সঙ্গীয় ফোর্সসহ রাজাপুর ইউনিয়নের চড়ানল এলাকায় কুমিল্লা-বাগড়া সড়কের চৌধুরী ব্রিজের ওপর অভিযান পরিচালনা করেন। এ সময় ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ নবীর হোসেন (২৩) ও মোঃ শরীফ মিয়া (২৪) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লুৎফুর রহমান বলেন, “মাদকবিরোধী অভিযানে বুড়িচং থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow