বৃষ্টিতে ভিজেই চলছে ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’
গুঁড়ি গুঁড়ি বৃষ্টিকে সঙ্গী করেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’। গায়কের সঙ্গে গলা ছেড়ে গাইছেন শ্রোতারাও। নাচের তালেও মেতেছেন সবাই। মেঘলা আকাশ আর থেমে থেমে বৃষ্টির মধ্যেও দর্শকদের উৎসাহে ভাটা পড়েনি। বরং দুপুর থেকেই কনসার্টস্থলে ভিড় বাড়তে থাকে। শান্তা জাহান ও আলিফের উপস্থাপনায় ৪ টা ২০ মিনিটে অনুষ্ঠানের সূচনা হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিবেশনায়। শুরুতেই এস এম আবদুল ফারাবির কণ্ঠে জুলাইকে স্মরণ করে ‘বাংলাদেশ বুকে জেগে আছে জুলাই’ গানটি পরিবেশিত হয়। এরপর শিল্পকলা একাডেমির শিল্পীরা ধারাবাহিকভাবে দুইটা সংগীত পরিবেশন করেন। তারপর মঞ্চে আসেন দেশের জনপ্রিয় ব্যান্ড ‘রে রে’। আরও পড়ুন ৩৬ জুলাইকে ‘দ্বিতীয় স্বাধীনতা দিবস’ বলে শুভেচ্ছা দিলেন তিশা জানা গেছে, অ্যাশেজ, ডিফারেন্ট টাচ, লালন, হাইওয়ে, মাইলস ও ওয়ারফেইজ গান পরিবেশে করবেন ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’। বৃষ্টির কারণে সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন স্থানে পানি জমে গেলেও দর্শকদের উপস্থিতিতে উৎসবের আবহ তৈরি হয়েছে। প্রবেশপথে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে নিরাপত্তা তল্লাশি শেষে কনসার্টস্থলে প্রবেশ করেন তারা। তরুণ-তরুণী থেক
গুঁড়ি গুঁড়ি বৃষ্টিকে সঙ্গী করেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’। গায়কের সঙ্গে গলা ছেড়ে গাইছেন শ্রোতারাও। নাচের তালেও মেতেছেন সবাই।
মেঘলা আকাশ আর থেমে থেমে বৃষ্টির মধ্যেও দর্শকদের উৎসাহে ভাটা পড়েনি। বরং দুপুর থেকেই কনসার্টস্থলে ভিড় বাড়তে থাকে।
শান্তা জাহান ও আলিফের উপস্থাপনায় ৪ টা ২০ মিনিটে অনুষ্ঠানের সূচনা হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিবেশনায়। শুরুতেই এস এম আবদুল ফারাবির কণ্ঠে জুলাইকে স্মরণ করে ‘বাংলাদেশ বুকে জেগে আছে জুলাই’ গানটি পরিবেশিত হয়। এরপর শিল্পকলা একাডেমির শিল্পীরা ধারাবাহিকভাবে দুইটা সংগীত পরিবেশন করেন। তারপর মঞ্চে আসেন দেশের জনপ্রিয় ব্যান্ড ‘রে রে’।
জানা গেছে, অ্যাশেজ, ডিফারেন্ট টাচ, লালন, হাইওয়ে, মাইলস ও ওয়ারফেইজ গান পরিবেশে করবেন ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’।
বৃষ্টির কারণে সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন স্থানে পানি জমে গেলেও দর্শকদের উপস্থিতিতে উৎসবের আবহ তৈরি হয়েছে। প্রবেশপথে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে নিরাপত্তা তল্লাশি শেষে কনসার্টস্থলে প্রবেশ করেন তারা। তরুণ-তরুণী থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষের অংশগ্রহণে ধীরে ধীরে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে ভেন্যুর বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্বেচ্ছাসেবকদের মোতায়েন করা হয়েছে।
কনসার্টে অংশ নিতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাফিসা রহমান বলেন, ‘শুধু গান শোনার জন্য নয়, জুলাইয়ের স্মৃতির সঙ্গে একাত্মতা প্রকাশ করতেই এখানে এসেছি। প্রিয় ব্যান্ডগুলোর পাশাপাশি এই আয়োজনের বার্তাটাও আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’
বেসরকারি চাকরিজীবী রাকিব হাসান বলেন, ‘এক মঞ্চে মাইলস, ওয়ারফেইজ, ডিফারেন্ট টাচ এমন আয়োজন খুব একটা দেখা যায় না। তার ওপর এটি সবার জন্য উন্মুক্ত হওয়ায় সাধারণ মানুষের অংশগ্রহণও অনেক বেশি।’
আয়োজকদের প্রত্যাশা, সংগীতের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের কাছে আরও বিস্তৃত হবে। আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টিকে উপেক্ষা করে সন্ধ্যা ঘনানোর সঙ্গে সঙ্গে বাড়ছে দর্শকের উপস্থিতিও। প্রিয় ব্যান্ডগুলোর পরিবেশনাকে ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানে এখন বিরাজ করছে এক ভিন্নরকম উৎসবের আবহ।
এমআই/এলআইএ
What's Your Reaction?

