বেটিংয়ের অভিযোগে নিষিদ্ধ কে এই ক্রিকেটার অমিত
বিপিএলে বেটিংয়ের অভিযোগে সাময়িক নিষিদ্ধ হয়েছেন ঘরোয়া ক্রিকেটার অমিত মজুমদার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যান্টি-করাপশন ইউনিটের তদন্তে বিপিএলসহ বিভিন্ন টুর্নামেন্টে দুর্নীতি, বেটিং ও তদন্তে অসহযোগিতার অভিযোগে চারজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বিসিবি। অভিযোগ অনুযায়ী, ক্রিকেট ম্যাচের ফলাফল বা ম্যাচের বিভিন্ন দিক নিয়ে সরাসরি কিংবা পরোক্ষভাবে বাজিতে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে অমিত মজুমদারের বিরুদ্ধে। তদন্তকারীরা বিপিএলের পাশাপাশি আইপিএল সংশ্লিষ্ট বেটিং কার্যক্রমেও তার সম্পৃক্ততার তথ্য পেয়েছেন বলে জানা গেছে। আপাতত তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং অভিযোগের জবাব দিতে ১৪ দিন সময় দেওয়া হয়েছে। শুধু অমিত নন, তদন্তে অসহযোগিতা ও তথ্য গোপনের অভিযোগ উঠেছে আরও কয়েকজনের বিরুদ্ধে। টিম ম্যানেজার মো. লাবলুর রহমানের বিরুদ্ধে তদন্ত সংক্রান্ত তথ্য ও যোগাযোগের রেকর্ড মুছে ফেলার অভিযোগ রয়েছে। ফ্র্যাঞ্চাইজি সহ-মালিক মো. তৌহিদুল হক তৌহিদের বিরুদ্ধে প্রয়োজনীয় তথ্য না দেওয়া এবং গুরুত্বপূর্ণ তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছে।
বিপিএলে বেটিংয়ের অভিযোগে সাময়িক নিষিদ্ধ হয়েছেন ঘরোয়া ক্রিকেটার অমিত মজুমদার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যান্টি-করাপশন ইউনিটের তদন্তে বিপিএলসহ বিভিন্ন টুর্নামেন্টে দুর্নীতি, বেটিং ও তদন্তে অসহযোগিতার অভিযোগে চারজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বিসিবি।
অভিযোগ অনুযায়ী, ক্রিকেট ম্যাচের ফলাফল বা ম্যাচের বিভিন্ন দিক নিয়ে সরাসরি কিংবা পরোক্ষভাবে বাজিতে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে অমিত মজুমদারের বিরুদ্ধে।
তদন্তকারীরা বিপিএলের পাশাপাশি আইপিএল সংশ্লিষ্ট বেটিং কার্যক্রমেও তার সম্পৃক্ততার তথ্য পেয়েছেন বলে জানা গেছে। আপাতত তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং অভিযোগের জবাব দিতে ১৪ দিন সময় দেওয়া হয়েছে।
শুধু অমিত নন, তদন্তে অসহযোগিতা ও তথ্য গোপনের অভিযোগ উঠেছে আরও কয়েকজনের বিরুদ্ধে। টিম ম্যানেজার মো. লাবলুর রহমানের বিরুদ্ধে তদন্ত সংক্রান্ত তথ্য ও যোগাযোগের রেকর্ড মুছে ফেলার অভিযোগ রয়েছে। ফ্র্যাঞ্চাইজি সহ-মালিক মো. তৌহিদুল হক তৌহিদের বিরুদ্ধে প্রয়োজনীয় তথ্য না দেওয়া এবং গুরুত্বপূর্ণ তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছে।
এছাড়া টিম ম্যানেজার রেজওয়ান কবির সিদ্দিকীর বিরুদ্ধেও ক্রিকেটে বেটিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে। চারজনকেই সাময়িকভাবে বহিষ্কার করেছে বিসিবি।
একইসঙ্গে বিপিএলের ৯ম, ১০ম ও ১১তম আসরে দুর্নীতিমূলক কর্মকাণ্ড, খেলোয়াড়দের কুপ্রস্তাব দেওয়া এবং আন্তর্জাতিক জুয়াড়ি চক্রের সঙ্গে যোগাযোগের দায়ে সামিনুর রহমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে ‘বর্জন আদেশ’ জারি করা হয়েছে। নিজের দোষ স্বীকার করে বিসিবির সিদ্ধান্ত মেনে নেওয়ায় তিনি ভবিষ্যতে বিসিবি-সংশ্লিষ্ট কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না।
১৯৯১ সালের ১ জানুয়ারি জন্ম নেওয়া অমিত খুলনা বিভাগের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেন। যদিও বিপিএলে কখনো খেলেননি। তবে ঘরোয়া ক্রিকেটে তিনি দীর্ঘদিন ধরেই পরিচিত মুখ। তার টি-টোয়েন্টি ক্যারিয়ারও খুব সীমিত। মাত্র ৬ ম্যাচে অংশ নিয়ে ৫ ইনিংসে করেছেন ৪৩ রান। ১৮ বছরের ঘরোয়া ক্রিকেটের ক্যারিয়ারে ৫৮টি প্রথম শ্রেণির ম্যাচে ২ হাজার ৪২৮ রান করেছেন তিনি। রয়েছে দুটি সেঞ্চুরি ও ১২টি ফিফটি।
লিস্ট ‘এ’ ক্রিকেটেও তার অভিজ্ঞতা সমৃদ্ধ। ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত ৯৯টি ম্যাচ খেলে করেছেন ২ হাজার ৫৮৫ রান। একটি সেঞ্চুরির পাশাপাশি রয়েছে ১৬টি ফিফটি। ২০১৭ সালে ঢাকা প্রিমিয়ার লিগে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির হয়ে প্রথম লিস্ট ‘এ’ সেঞ্চুরি করেন তিনি।
অমিত বয়সভিত্তিক ক্রিকেটেও ছিলেন আলোচিত। ২০০৮ ও ২০১০ সালের অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরিও করেছিলেন বয়সভিত্তিক ক্রিকেটে। তবে সেই সম্ভাবনাকে জাতীয় দল কিংবা বড় পর্যায়ে রূপ দিতে পারেননি তিনি।
দীর্ঘ সময় ধরে ঘরোয়া ক্রিকেটে নীরবে ক্যারিয়ার চালিয়ে গেলেও এবার বেটিং–কাণ্ডে তাঁর নাম উঠে আসায় ক্যারিয়ার নতুন অনিশ্চয়তার মুখে পড়েছে।
What's Your Reaction?