বেতাগীতে নৌবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর সামরিক অভিযান ও মহড়া
আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বরগুনার বেতাগীতে বাংলাদেশ নৌবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর সামরিক অভিযান ও মহড়া পরিচালিত হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বেতাগীর ডাকবাংলো এলাকা থেকে শুরু হয়ে সরিষামুড়ি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা প্রশাসনের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ পুলিশের সদস্যরা অংশগ্রহণ করেন। বাংলাদেশ নৌবাহিনী সূত্র জানায়, নির্বাচনী সহিংসতা প্রতিরোধ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতেই এই যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। বিশেষ করে সরিষামুড়ি এলাকার কিছু দুর্গম ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রকে বিবেচনায় রেখে এ ধরনের অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়। অভিযানের ফলে সরিষামুড়ি ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা জানান, নির্বাচনকে সামনে রেখে যৌথ বাহিনীর দৃশ্যমান উপস্থিতি তাদের মধ্যে নিরাপত্তা ও আস্থার অনুভূতি সৃষ্টি করেছে। এ বিষয়ে নেটিজেনদের অভিমত, নির্বাচন-পূর্ব এ ধরনের মহড়া ভোটারদের নির্বিঘ্নে ভোট প্
আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বরগুনার বেতাগীতে বাংলাদেশ নৌবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর সামরিক অভিযান ও মহড়া পরিচালিত হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বেতাগীর ডাকবাংলো এলাকা থেকে শুরু হয়ে সরিষামুড়ি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা প্রশাসনের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ পুলিশের সদস্যরা অংশগ্রহণ করেন।
বাংলাদেশ নৌবাহিনী সূত্র জানায়, নির্বাচনী সহিংসতা প্রতিরোধ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতেই এই যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। বিশেষ করে সরিষামুড়ি এলাকার কিছু দুর্গম ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রকে বিবেচনায় রেখে এ ধরনের অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়। অভিযানের ফলে সরিষামুড়ি ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয়রা জানান, নির্বাচনকে সামনে রেখে যৌথ বাহিনীর দৃশ্যমান উপস্থিতি তাদের মধ্যে নিরাপত্তা ও আস্থার অনুভূতি সৃষ্টি করেছে। এ বিষয়ে নেটিজেনদের অভিমত, নির্বাচন-পূর্ব এ ধরনের মহড়া ভোটারদের নির্বিঘ্নে ভোট প্রদান ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশ নৌবাহিনী আরও জানায়, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে তারা সার্বক্ষণিক মাঠে থাকবে। নির্বাচনকালীন সময়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
What's Your Reaction?