বেনজীরের মুক্তির বিষয়ে দুদকের কাছে আনুষ্ঠানিক কোনো তথ্য নেই: ডিজি

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের দুবাইয়ে জামিনে মুক্তি পাওয়ার বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে আনুষ্ঠানিক কোনো তথ্য নেই বলে জানিয়েছেন সংস্থার মহাপরিচালক (ডিজি) মীর মো. জয়নুল আবেদীন শিবলী। তবে বেনজীরের ব্যাপারে সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি। রোববার (২ আগস্ট) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দুদকের ডিজি জানান, বেনজীরের মুক্তির বিষয়টি দুদক পত্রপত্রিকার মাধ্যমে জেনেছে। তবে এক্ষেত্রে আইনগতভাবে যা যা করার প্রয়োজন, দুদক তা করবে। তিনি বলেন, ‘আপনারা যেভাবে মিডিয়ার, পত্রপত্রিকার মাধ্যমে জেনেছেন, আমরাও জেনেছি। আইনি যে পদক্ষেপ নেওয়া দরকার সংশ্লিষ্ট বিভাগ নেবে।’  আরও পড়ুন দুবাইয়ের কারাগার থেকে মুক্তি পেলেন বেনজীর দুদকের কোনো গাফিলতি ছিল কি না- জানতে চাইলে জয়নুল আবেদীন শিবলী বলেন, ‘আমার মনে হয় না। আমাদের কিছু আইনি পদক্ষেপের কেন্দ্রীয় কর্তৃপক্ষ হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাই, সেখানে থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় হয়ে সংশ্লিষ্ট দেশে যায়।’ ‘আন্তঃদেশীয় অনুসন্ধানের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের কেন্দ্রীয় কর্তৃপক্ষ হিস

বেনজীরের মুক্তির বিষয়ে দুদকের কাছে আনুষ্ঠানিক কোনো তথ্য নেই: ডিজি

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের দুবাইয়ে জামিনে মুক্তি পাওয়ার বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে আনুষ্ঠানিক কোনো তথ্য নেই বলে জানিয়েছেন সংস্থার মহাপরিচালক (ডিজি) মীর মো. জয়নুল আবেদীন শিবলী।

তবে বেনজীরের ব্যাপারে সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

রোববার (২ আগস্ট) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দুদকের ডিজি জানান, বেনজীরের মুক্তির বিষয়টি দুদক পত্রপত্রিকার মাধ্যমে জেনেছে। তবে এক্ষেত্রে আইনগতভাবে যা যা করার প্রয়োজন, দুদক তা করবে।

তিনি বলেন, ‘আপনারা যেভাবে মিডিয়ার, পত্রপত্রিকার মাধ্যমে জেনেছেন, আমরাও জেনেছি। আইনি যে পদক্ষেপ নেওয়া দরকার সংশ্লিষ্ট বিভাগ নেবে।’ 

দুদকের কোনো গাফিলতি ছিল কি না- জানতে চাইলে জয়নুল আবেদীন শিবলী বলেন, ‘আমার মনে হয় না। আমাদের কিছু আইনি পদক্ষেপের কেন্দ্রীয় কর্তৃপক্ষ হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাই, সেখানে থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় হয়ে সংশ্লিষ্ট দেশে যায়।’

‘আন্তঃদেশীয় অনুসন্ধানের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের কেন্দ্রীয় কর্তৃপক্ষ হিসেবে কাজ করে। আমাদের এখান থেকে যা যা করা দরকার, যা পাঠানো দরকার, আমরা সব করেছি,’ যোগ করেন তিনি।

কীসের ভিত্তিতে বেনজীরকে ছাড়া হয়েছে- জানতে চাইলে দুদকের ডিজি বলেন, ‘এটা না জেনে বলতে পারছি না।’

এসএম/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow