বেনাপোলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ২
যশোরের বেনাপোলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগর কর্মীরা মিছিল বের করলে সন্দেহজনক দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) জুম্মার নামাজের আগ মুহূর্তে ১৫-২০ যুবক হাতে ছাত্রলীগের ব্যানার নিয়ে মিছিল শুরু করে। পরে ঢাকা কলেজ ছাত্রদল নেতা রেজাউর রহমানের বাঁধায় মিছিলটি ভেস্তে যায়। পরে সন্দেহজনক দুইজনকে আটক করে পুলিশ। যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পী বলেন, বিভিন্ন উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগ কর্মসূচির নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। ছাত্রদল সজাগ রয়েছে। যেখানেই এমন ঘটনা দেখা যাবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালায়। এ সময় সন্দেহজনক দুইজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। মো. জামাল হোসেন/এএইচ/এএসএম
যশোরের বেনাপোলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগর কর্মীরা মিছিল বের করলে সন্দেহজনক দুইজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৫ জুন) জুম্মার নামাজের আগ মুহূর্তে ১৫-২০ যুবক হাতে ছাত্রলীগের ব্যানার নিয়ে মিছিল শুরু করে। পরে ঢাকা কলেজ ছাত্রদল নেতা রেজাউর রহমানের বাঁধায় মিছিলটি ভেস্তে যায়। পরে সন্দেহজনক দুইজনকে আটক করে পুলিশ।
যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পী বলেন, বিভিন্ন উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগ কর্মসূচির নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। ছাত্রদল সজাগ রয়েছে। যেখানেই এমন ঘটনা দেখা যাবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালায়। এ সময় সন্দেহজনক দুইজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
মো. জামাল হোসেন/এএইচ/এএসএম
What's Your Reaction?