সেমিফাইনালের একাদশে তিন পরিবর্তন, ফিরলেন আফঈদা

একাদশে তিনটি পরিবর্তন এনে নেপালের বিপক্ষে সেমিফাইনালের একাদশ সাজিয়েছেন কোচ পিটার বাটলার। ভারতের বিপক্ষে ম্যাচে একাদশের বাইরে রাখা আফঈদা খন্দকারকে নেপালের বিপক্ষে মাঠে নামাচ্ছেন শুরুর একাদশে। আফঈদা একাদশে জায়গা করে নেওয়ায় সাইডলাইনে চলে গেছেন সুরমা জান্নাত। শামসুন্নাহার জুনিয়র ও মনিকা চাকমাকেও একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে। এই দুইজনের জায়গায় নেওয়া হয়েছে সুরভী আকন্দ প্রীতি ও উমেহলা মারমাকে। বিকেল সাড়ে ৪টায় সাফ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপালে। আগের দুটি সাফের ফাইনালে মোকাবিলা করেছিল দল দুটি। দুইবারই বাংলাদেশ জিতেছিল। বাংলাদেশ একাদশ মিলি আক্তার, আফঈদা খন্দকার, শামসুন্নাহার, কোহাতি কিসকু, মমিতা খাতুন, মারিয়া মান্দা (অধিনায়ক), আনিকা রানিয়া সিদ্দিকী, উমেহলা মারমা, সুরভী আকন্দ প্রীতি, সুরভী আক্তার আরফিন ও ঋতুপর্ণা চাকমা। আরআই/এমএমআর

সেমিফাইনালের একাদশে তিন পরিবর্তন, ফিরলেন আফঈদা

একাদশে তিনটি পরিবর্তন এনে নেপালের বিপক্ষে সেমিফাইনালের একাদশ সাজিয়েছেন কোচ পিটার বাটলার। ভারতের বিপক্ষে ম্যাচে একাদশের বাইরে রাখা আফঈদা খন্দকারকে নেপালের বিপক্ষে মাঠে নামাচ্ছেন শুরুর একাদশে।

আফঈদা একাদশে জায়গা করে নেওয়ায় সাইডলাইনে চলে গেছেন সুরমা জান্নাত। শামসুন্নাহার জুনিয়র ও মনিকা চাকমাকেও একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে। এই দুইজনের জায়গায় নেওয়া হয়েছে সুরভী আকন্দ প্রীতি ও উমেহলা মারমাকে।

বিকেল সাড়ে ৪টায় সাফ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপালে। আগের দুটি সাফের ফাইনালে মোকাবিলা করেছিল দল দুটি। দুইবারই বাংলাদেশ জিতেছিল।

বাংলাদেশ একাদশ
মিলি আক্তার, আফঈদা খন্দকার, শামসুন্নাহার, কোহাতি কিসকু, মমিতা খাতুন, মারিয়া মান্দা (অধিনায়ক), আনিকা রানিয়া সিদ্দিকী, উমেহলা মারমা, সুরভী আকন্দ প্রীতি, সুরভী আক্তার আরফিন ও ঋতুপর্ণা চাকমা।

আরআই/এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow