যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সর্বশেষ বার্তা পর্যালোচনা করছে ইরান
যুদ্ধ বন্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের সর্বশেষ বার্তা পর্যালোচনা করছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওয়াশিংটনের পাঠানো মতামত তারা খতিয়ে দেখছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেন, আমরা যুক্তরাষ্ট্রের জবাব পেয়েছি এবং তা পর্যালোচনা করছি। যুদ্ধ বন্ধে আলোচনা এগিয়ে নিতে পাকিস্তান দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে বলেও জানান তিনি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, আলোচনায় সন্তোষজনক জবাব না পেলে খুব দ্রুতই পরিস্থিতি আবার যুদ্ধের দিকে যেতে পারে। তিনি বলেন, আমরা প্রস্তুত আছি। সঠিক জবাব না পেলে খুব দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে। তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান আলোচনায় আগ্রহী, কিন্তু চাপ দিয়ে দেশটিকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়। যুদ্ধ ও হরমুজ প্রণালিতে উত্তেজনার কারণে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। এতে বৈশ্বিক অর্থনীতিতেও চাপ তৈরি হয়েছে।
যুদ্ধ বন্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের সর্বশেষ বার্তা পর্যালোচনা করছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওয়াশিংটনের পাঠানো মতামত তারা খতিয়ে দেখছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেন, আমরা যুক্তরাষ্ট্রের জবাব পেয়েছি এবং তা পর্যালোচনা করছি।
যুদ্ধ বন্ধে আলোচনা এগিয়ে নিতে পাকিস্তান দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে বলেও জানান তিনি।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, আলোচনায় সন্তোষজনক জবাব না পেলে খুব দ্রুতই পরিস্থিতি আবার যুদ্ধের দিকে যেতে পারে।
তিনি বলেন, আমরা প্রস্তুত আছি। সঠিক জবাব না পেলে খুব দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে।
তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান আলোচনায় আগ্রহী, কিন্তু চাপ দিয়ে দেশটিকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়।
যুদ্ধ ও হরমুজ প্রণালিতে উত্তেজনার কারণে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। এতে বৈশ্বিক অর্থনীতিতেও চাপ তৈরি হয়েছে।
What's Your Reaction?