বেনাপোল দিয়ে ভারতে পাচার তিন যুবককে ফেরত

পাচার হওয়া ও অনুপ্রবেশ করা তিন যুবককে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। পেট্রোপোল ও বেনাপোল ইমিগ্রেশন দিয়ে বিশেষ ট্রাভেল পারমিট ও আলোচনার মাধ্যমে তাদের ফেরত পাঠানো হয়।  ফেরত পাঠানোরা হলেন, মো. রমজান মল্লিক (২৩), জাবের হোসেন (২৪) ও আসাদুর জামান। মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১০টার দিকে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তিন বাংলাদেশি যুবককে হস্তান্তর করে। এ বিষয়ে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, ভালো কাজের আশায় দেড় বছর আগে তারা দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতের কেরালা রাষ্ট্রে প্রবেশ করেছিল। সেখানে বিভিন্ন কাজ করার সময় পুলিশের হাতে আটক হন তারা। এরপর অবৈধ অনুপ্রবেশের দায়ে সে দেশের আদালত তাদের এক বছরের সাজা দিয়ে কেলারা কারাগারে পাঠান।  কারাভোগ শেষে ভারতের একটি এনজিও সংস্থা তাদের দায়িত্ব নিয়ে শেল্টারহোমে রাখে। পরে উভয় দেশের দূতাবাসের সহযোগিতায় এবং ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দিকে তারা দেশে ফেরেন। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

বেনাপোল দিয়ে ভারতে পাচার তিন যুবককে ফেরত

পাচার হওয়া ও অনুপ্রবেশ করা তিন যুবককে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। পেট্রোপোল ও বেনাপোল ইমিগ্রেশন দিয়ে বিশেষ ট্রাভেল পারমিট ও আলোচনার মাধ্যমে তাদের ফেরত পাঠানো হয়। 

ফেরত পাঠানোরা হলেন, মো. রমজান মল্লিক (২৩), জাবের হোসেন (২৪) ও আসাদুর জামান।

মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১০টার দিকে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তিন বাংলাদেশি যুবককে হস্তান্তর করে।

এ বিষয়ে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, ভালো কাজের আশায় দেড় বছর আগে তারা দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতের কেরালা রাষ্ট্রে প্রবেশ করেছিল। সেখানে বিভিন্ন কাজ করার সময় পুলিশের হাতে আটক হন তারা। এরপর অবৈধ অনুপ্রবেশের দায়ে সে দেশের আদালত তাদের এক বছরের সাজা দিয়ে কেলারা কারাগারে পাঠান। 

কারাভোগ শেষে ভারতের একটি এনজিও সংস্থা তাদের দায়িত্ব নিয়ে শেল্টারহোমে রাখে। পরে উভয় দেশের দূতাবাসের সহযোগিতায় এবং ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দিকে তারা দেশে ফেরেন।

ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে জাস্টিস অ্যান্ড কেয়ার নামের একটি এনজিও সংস্থা গ্রহণ করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে।

জাস্টিস অ্যান্ড কেয়ারের যশোরের প্রোগ্রাম অফিসার মো. শফিকুল ইসলাম জানান, ফেরত বাংলাদেশিদের বেনাপোল পোর্ট থানা থেকে গ্রহণ করা হয়েছে। তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow