বেরোবিতে ‘জুলুমের বিরুদ্ধে জুলাই’ প্রদর্শনী

জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরােবি) শাখা ইসলামী ছাত্রশিবির দিনব্যাপী ‌‘জুলুমের বিরুদ্ধে জুলাই’ শীর্ষক প্রদর্শনীর আয়োজন করেছে। সোমবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে দিনব্যাপী প্রদর্শনী বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মো. আব্দুর রাকিব মিয়ার নেতৃত্বে উদ্বোধন হয়। প্রদর্শনীতে রংপুর ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জুলাই বিপ্লবের আলোকচিত্র, শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নানান নির্যাতনের ছবি, শেখ হাসিনার ফাঁসি, পিলখানা হত্যাকাণ্ড, ডিবি হারুনের ভাতের হোটেলসহ স্বৈরাচারী সরকারের ব্যঙ্গাত্মক নানা ছবি ঠাঁই পেয়েছে। আরও পড়ুন জুলাই আন্দোলনে কয়েকজনকে ‘মাস্টারমাইন্ড’ প্রতিষ্ঠা করা ঠিক হবে না বেরোবি ছাত্রশিবিরের সভাপতি মো. আব্দুর রাকিব বলেন, জুলাইকে বাঁচিয়ে রাখতে আমাদের এই আয়োজন। জুলাইয়ের শহীদদের স্মরণে এবং নতুন স্বাধীনতার চেতনাকে ধারণ করতে মূলত প্রদর্শনীর আয়োজন করেছি। প্রদর্শনীর মাধ্যমে স্বৈরাচারী সময়ের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরতে চেয়েছি। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল উপস্থিত ছিলেন। আজিজুর রহমান/এসজেডএইচ/এএসএম

বেরোবিতে ‘জুলুমের বিরুদ্ধে জুলাই’ প্রদর্শনী

জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরােবি) শাখা ইসলামী ছাত্রশিবির দিনব্যাপী ‌‘জুলুমের বিরুদ্ধে জুলাই’ শীর্ষক প্রদর্শনীর আয়োজন করেছে।

সোমবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে দিনব্যাপী প্রদর্শনী বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মো. আব্দুর রাকিব মিয়ার নেতৃত্বে উদ্বোধন হয়।

প্রদর্শনীতে রংপুর ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জুলাই বিপ্লবের আলোকচিত্র, শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নানান নির্যাতনের ছবি, শেখ হাসিনার ফাঁসি, পিলখানা হত্যাকাণ্ড, ডিবি হারুনের ভাতের হোটেলসহ স্বৈরাচারী সরকারের ব্যঙ্গাত্মক নানা ছবি ঠাঁই পেয়েছে।

বেরোবি ছাত্রশিবিরের সভাপতি মো. আব্দুর রাকিব বলেন, জুলাইকে বাঁচিয়ে রাখতে আমাদের এই আয়োজন। জুলাইয়ের শহীদদের স্মরণে এবং নতুন স্বাধীনতার চেতনাকে ধারণ করতে মূলত প্রদর্শনীর আয়োজন করেছি। প্রদর্শনীর মাধ্যমে স্বৈরাচারী সময়ের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরতে চেয়েছি।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল উপস্থিত ছিলেন।

আজিজুর রহমান/এসজেডএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow