বেলুচিস্তানে পাক বাহিনীর গুলিতে নিহত ৩

পাকিস্তানের বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে তিন সন্ত্রাসী নিহত হয়েছে। এ নিয়ে গত ৫ জুলাই থেকে শুরু হওয়া এই অভিযানে এ পর্যন্ত ১২৯ জন চরমপন্থি নিহত হলো। বৃহস্পতিবার (১৬ জুলাই) পাকিস্তানের সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় গণমাধ্যম ও জনসংযোগ শাখা (আইএসপিআর) এই তথ্য নিশ্চিত করেছে। খবর জিও নিউজের। আইএসপিআর জানায়, পাকিস্তান সেনাবাহিনী, ফ্রন্টিয়ার কোর এবং পুলিশ যৌথভাবে এই বিশেষ অভিযান পরিচালনা করছে। বেলুচিস্তানের অত্যন্ত দুর্গম এবং পাহাড়ি অঞ্চলে সন্ত্রাসীদের গোপন আস্তানা লক্ষ্য করে স্থল ও আকাশপথে একযোগে হামলা চালানো হয়। এতে চরমপন্থিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং তাদের বেশ কিছু আস্তানা পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। অভিযান শেষে নিহত সন্ত্রাসীদের আস্তানা থেকে বিপুল পরিমাণ স্বয়ংক্রিয় সাবমেশিনগান, রকেট লঞ্চার, অত্যাধুনিক মোবাইল ফোন এবং অন্যান্য সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর দাবি, নিহতরা ভারতের মদদপুষ্ট খাওয়ারিজ গোষ্ঠীর সদস্য। বেলুচিস্তান থেকে সন্ত্রাস নির্মূল না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে যৌথ কমান্ড। এদিকে আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল

বেলুচিস্তানে পাক বাহিনীর গুলিতে নিহত ৩
পাকিস্তানের বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে তিন সন্ত্রাসী নিহত হয়েছে। এ নিয়ে গত ৫ জুলাই থেকে শুরু হওয়া এই অভিযানে এ পর্যন্ত ১২৯ জন চরমপন্থি নিহত হলো। বৃহস্পতিবার (১৬ জুলাই) পাকিস্তানের সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় গণমাধ্যম ও জনসংযোগ শাখা (আইএসপিআর) এই তথ্য নিশ্চিত করেছে। খবর জিও নিউজের। আইএসপিআর জানায়, পাকিস্তান সেনাবাহিনী, ফ্রন্টিয়ার কোর এবং পুলিশ যৌথভাবে এই বিশেষ অভিযান পরিচালনা করছে। বেলুচিস্তানের অত্যন্ত দুর্গম এবং পাহাড়ি অঞ্চলে সন্ত্রাসীদের গোপন আস্তানা লক্ষ্য করে স্থল ও আকাশপথে একযোগে হামলা চালানো হয়। এতে চরমপন্থিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং তাদের বেশ কিছু আস্তানা পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। অভিযান শেষে নিহত সন্ত্রাসীদের আস্তানা থেকে বিপুল পরিমাণ স্বয়ংক্রিয় সাবমেশিনগান, রকেট লঞ্চার, অত্যাধুনিক মোবাইল ফোন এবং অন্যান্য সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর দাবি, নিহতরা ভারতের মদদপুষ্ট খাওয়ারিজ গোষ্ঠীর সদস্য। বেলুচিস্তান থেকে সন্ত্রাস নির্মূল না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে যৌথ কমান্ড। এদিকে আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী এক ব্রিফিংয়ে জানান, চলতি মাসের শুরুতে বেলুচিস্তানের তিনটি পৃথক সন্ত্রাসী হামলায় বেসামরিক নাগরিক ও নিরাপত্তা কর্মীসহ অন্তত ৪২ জন নিহত হয়েছেন। এর মধ্যে মাঙ্গি চেকপোস্টে সন্ত্রাসীদের একটি বড় হামলা পুলিশ বাহিনী অত্যন্ত সাহসিকতার সাথে প্রতিহত করে এবং প্রাথমিক প্রতিরোধেই ১৫ জন হামলাকারীকে দমন করতে সক্ষম হয়। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকেই পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী তৎপরতা ও সীমান্ত সংঘাত আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow