বোয়ালখালীতে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

চট্টগ্রামের বোয়ালখালীতে বিশেষ অভিযানে মাদক মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি রুবেল মজুমদার (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার রুবেল মজুমদার কধুরখীল মজুমদার বাড়ির মৃত অমল মজুমদারের ছেলে। মঙ্গলবার (১৪ জুলাই) দিনগত রাতে উপজেলার কধুরখীল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, রুবেল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় (জিআর-১৪/২২) তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি। ওই মামলায় চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন। অভিযানে নেতৃত্ব দেওয়া বোয়ালখালী থানার উপপরিদর্শক (এসআই) নিংওয়াই মারমা বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রুবেলকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, গ্রেফতার আসামিকে বুধবার আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান রয়েছে। এমআরএএইচ/এমএএইচ/

বোয়ালখালীতে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

চট্টগ্রামের বোয়ালখালীতে বিশেষ অভিযানে মাদক মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি রুবেল মজুমদার (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার রুবেল মজুমদার কধুরখীল মজুমদার বাড়ির মৃত অমল মজুমদারের ছেলে।

মঙ্গলবার (১৪ জুলাই) দিনগত রাতে উপজেলার কধুরখীল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, রুবেল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় (জিআর-১৪/২২) তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি। ওই মামলায় চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন।

অভিযানে নেতৃত্ব দেওয়া বোয়ালখালী থানার উপপরিদর্শক (এসআই) নিংওয়াই মারমা বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রুবেলকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, গ্রেফতার আসামিকে বুধবার আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

এমআরএএইচ/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow