ব্যক্তিগত ও দলীয় বিতর্কের মঞ্চে পরিণত হয়েছে সংসদ : গাজী আতাউর
সংসদ মানুষের সমস্যা আলোচনার পরিবর্তে ব্যক্তিগত সুযোগ-সুবিধা প্রাপ্তি ও দুইটি দলের পারস্পরিক দলীয় বিতর্কের মঞ্চে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধগতি জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে। মানুষের নিরাপত্তা আক্ষরিক অর্থেই নাই হয়ে গেছে। সংস্কারের আলোচনা উবে গেছে।
সোমবার (২৯ জুন) রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় মজলিসে আমেলার বৈঠকে তিনি এসব কথা বলেন। ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম ও মজলিশে শুরার সদস্যসহ সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান নতুন এই মহাসচিব।
গাজী আতাউর রহমান বলেন, রাজনীতিতে গুণগত পরিবর্তন আনার জন্য দীর্ঘ দিন ধরে নিয়মতান্ত্রিকভাবে কাজ করে যাচ্ছে ইসলামী আন্দোলন। তারই ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থানে আমরা দলীয় পরিচয়ে সংগ্রাম করেছি। প্রত্যাশা ছিল সংস্কার হবে, ফ্যাসিবাদের সাথে জড়িতদের বিচার হবে। কিন্তু নির্বাচনের পরে জাতি আশাহত হয়েছে।
এমন বাস্তবতায় ইসলামী আন্দোলন নতুনভাবে যাত্রা শুরু করেছে বলে জানিয়ে তিনি বলেন, জনতার প্রত্যাশা পুরণে আমাদের দায়িত্ব নিতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তিতে
সংসদ মানুষের সমস্যা আলোচনার পরিবর্তে ব্যক্তিগত সুযোগ-সুবিধা প্রাপ্তি ও দুইটি দলের পারস্পরিক দলীয় বিতর্কের মঞ্চে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধগতি জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে। মানুষের নিরাপত্তা আক্ষরিক অর্থেই নাই হয়ে গেছে। সংস্কারের আলোচনা উবে গেছে।
সোমবার (২৯ জুন) রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় মজলিসে আমেলার বৈঠকে তিনি এসব কথা বলেন। ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম ও মজলিশে শুরার সদস্যসহ সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান নতুন এই মহাসচিব।
গাজী আতাউর রহমান বলেন, রাজনীতিতে গুণগত পরিবর্তন আনার জন্য দীর্ঘ দিন ধরে নিয়মতান্ত্রিকভাবে কাজ করে যাচ্ছে ইসলামী আন্দোলন। তারই ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থানে আমরা দলীয় পরিচয়ে সংগ্রাম করেছি। প্রত্যাশা ছিল সংস্কার হবে, ফ্যাসিবাদের সাথে জড়িতদের বিচার হবে। কিন্তু নির্বাচনের পরে জাতি আশাহত হয়েছে।
এমন বাস্তবতায় ইসলামী আন্দোলন নতুনভাবে যাত্রা শুরু করেছে বলে জানিয়ে তিনি বলেন, জনতার প্রত্যাশা পুরণে আমাদের দায়িত্ব নিতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তিতে জনপ্রত্যাশার বাংলাদেশ নির্মাণে ইসলামী আন্দোলন আরো শানিত শক্তি হিসেবে ভুমিকা রাখবে। দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে, দেশকে সুখি-সমৃদ্ধ করতে এবং শরীয়াহর শ্রেষ্ঠত্ব ও ইসলামের সৌন্দর্য সর্বত্র প্রতিষ্ঠা করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবেন বলেও জানান তিনি।