ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত, নেইমার কি থাকছেন?
বিশ্বকাপের আগে সর্বশেষ দুই প্রস্তুতি ম্যাচেই চূড়ান্ত স্কোয়াড গঠনের পাশাপাশি বিকল্প খেলোয়াড়দের নামও নিশ্চিত করে ফেলেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। হ্যাঁ, ব্রাজিলের ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম গ্লোবো ব্রাজিল ঠিক এমনই এক প্রতিবেদন প্রকাশ করেছে। তাদের দাবি, ফ্রান্স ও ক্রোয়েশিয়া ম্যাচের পর বিশ্বকাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াড প্রায় নিশ্চিত করে ফেলেছেন আনচেলত্তি। সে তালিকায় ২৪ জনের নাম একেবারে ‘পাকাপাকি’ করেছে সেলেসাওরা। ২৬ জনের স্কোয়াডের বাকি দুটি জায়গার জন্য তিনজনের ওপর নজর রাখছেন আনচেলত্তি ও ব্রাজিলের নির্বাচক কমিটি। যা ব্রাজিলকে ঘিরে বড় প্রশ্নটাকে আবার সামনে নিয়ে আসছে - তাহলে নেইমারের বিশ্বকাপে খেলার সম্ভাবনা কতটুকু? গ্লোবোর প্রতিবেদন অনুযায়ী, ক্রোয়েশিয়া ম্যাচে এনদ্রিকের পারফরম্যান্স নতুন করে ভাবনায় ফেলেছে ব্রাজিলের কোচিং স্টাফকে। ওই ম্যাচে বদলি হিসেবে ৭৬ মিনিটে মাঠে নেমে এক গোলে অ্যাসিস্ট করেছেন এনদ্রিক। ফলে বিশ্বকাপের দলে এনদ্রিক থাকবেন নাকি থাকবেন না এবং মিডফিল্ডার ও ফরোয়ার্ডের সংখ্যা কেমন হবে তা নিয়ে ভাবনায় পড়েছে ব্রাজিলের কোচিং স্টাফ। সংবাদমাধ্যমটির দাবি, ২৪টি জায়গা এরই ম
বিশ্বকাপের আগে সর্বশেষ দুই প্রস্তুতি ম্যাচেই চূড়ান্ত স্কোয়াড গঠনের পাশাপাশি বিকল্প খেলোয়াড়দের নামও নিশ্চিত করে ফেলেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। হ্যাঁ, ব্রাজিলের ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম গ্লোবো ব্রাজিল ঠিক এমনই এক প্রতিবেদন প্রকাশ করেছে।
তাদের দাবি, ফ্রান্স ও ক্রোয়েশিয়া ম্যাচের পর বিশ্বকাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াড প্রায় নিশ্চিত করে ফেলেছেন আনচেলত্তি। সে তালিকায় ২৪ জনের নাম একেবারে ‘পাকাপাকি’ করেছে সেলেসাওরা। ২৬ জনের স্কোয়াডের বাকি দুটি জায়গার জন্য তিনজনের ওপর নজর রাখছেন আনচেলত্তি ও ব্রাজিলের নির্বাচক কমিটি।
যা ব্রাজিলকে ঘিরে বড় প্রশ্নটাকে আবার সামনে নিয়ে আসছে - তাহলে নেইমারের বিশ্বকাপে খেলার সম্ভাবনা কতটুকু? গ্লোবোর প্রতিবেদন অনুযায়ী, ক্রোয়েশিয়া ম্যাচে এনদ্রিকের পারফরম্যান্স নতুন করে ভাবনায় ফেলেছে ব্রাজিলের কোচিং স্টাফকে। ওই ম্যাচে বদলি হিসেবে ৭৬ মিনিটে মাঠে নেমে এক গোলে অ্যাসিস্ট করেছেন এনদ্রিক। ফলে বিশ্বকাপের দলে এনদ্রিক থাকবেন নাকি থাকবেন না এবং মিডফিল্ডার ও ফরোয়ার্ডের সংখ্যা কেমন হবে তা নিয়ে ভাবনায় পড়েছে ব্রাজিলের কোচিং স্টাফ।
সংবাদমাধ্যমটির দাবি, ২৪টি জায়গা এরই মধ্যে পাকাপাকি করেছেন আনচেলত্তি। বাকি দুই জায়গার দৌড়ে রয়েছেন তিনজন - লুকাস পাকেতা, এনদ্রিক ও ইগর তিয়াগো। কোচিং স্টাফের দৃষ্টিতে, তিনজনের মধ্যে দৌড়ে সামান্য এগিয়ে তিয়াগো।
তা কোন ২৪ জনের জায়গা নিশ্চিত? গ্লোবো ব্রাজিল জানাচ্ছে, গোলপোস্টের নিচে এলিসন, এদেরসন ও বেন্তোকে চূড়ান্ত করেছেন আনচেলত্তি। ফুলব্যাক পজিশনে রেখেছেন ওয়েসলি, আলেক্স সান্দ্রো ও দগলাস সান্তোসকে। মিডফিল্ডার হিসেবে ক্যাসেমিরো ও ব্রুনো গিমারায়েসের শুধু স্কোয়াডেই নয়, একাদশেও প্রায় নিশ্চিত। এ দুজনের সঙ্গে ফাবিনিও এবং আন্দ্রে সান্তোসকেও সবুজ সংকেত দিয়েছেন আনচেলত্তি।
পাশাপাশি মিডফিল্ডার দানিলো সান্তোসও জাতীয় দলের জার্সিতে সর্বশেষ দুই ম্যাচের পারফরম্যান্স দিয়ে ব্রাজিল কোচের গুডবুকে ঢুকে পড়েছেন। অ্যাটাকিং থার্ডে দানিলো সান্তোসের উপস্থিতি ও গোল করার ক্ষমতা বিশ্বকাপের মূল দলে তার জায়গা করে নিতে বড় ভূমিকা রাখছে। আর দানিলো সান্তোসের এমন পারফরম্যান্সে লুকাস পাকেতার জায়গা নড়বড়ে হয়ে গেছে।
তবে গ্লোবো এটাও জানিয়ে দিয়েছে, ফ্রান্স ও ক্রোয়েশিয়ার ম্যাচের স্কোয়াডে পাকেতা ডাক না পেলেও তাকে নিয়ে ভাবছে ব্রাজিলের কোচিং স্টাফ। গ্লোবো জানিয়েছে, পাকেতাকে নিয়ে মিডফিল্ডার যদি ৬ জন করা হয়, তাহলে আক্রমণভাগে একটি জায়গা কমে যেতে পারে।
আক্রমণভাগে কয়জন, সে প্রশ্নটাই নেইমার ইস্যুকে আবার সামনে নিয়ে আসে। আক্রমণভাগে ভিনিসিয়াস, রাফিনহা, মাথেউস কুনিয়া, এস্তেভাও, গাব্রিয়েল মার্তিনেল্লি, লুইস এনরিকে ও জোয়াও পেদ্রো অনেকটাই নিশ্চিত। এর বাইরে সর্বশেষ দুই ম্যাচে আলো ছড়ানো ইগোর তিয়াগোকে নিয়েও ভাবছেন আনচেলত্তি।
তাহলে নেইমার? কোচিং স্টাফের বরাতে গ্লোবো জানাচ্ছে, বিশ্বকাপ দলে নেইমারের জায়গা পাওয়ার সম্ভাবনা খুবই কম। তবে সান্তোসের হয়ে নেইমারের পরবর্তী ম্যাচগুলো পর্যবেক্ষণে রাখবেন আনচেলত্তি।
What's Your Reaction?