ব্রাজিল-ইতালির সেই রেকর্ড ছুঁতে পারলো না আর্জেন্টিনা

২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হেরে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙেছে আর্জেন্টিনার। এর মধ্য দিয়ে বিশ্বকাপ ইতিহাসের একটি পুরোনো বাস্তবতাই আবার সামনে এসেছে-শিরোপাধারী দলগুলোর জন্য টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়া কতটা কঠিন। বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত মাত্র দুটি দল শিরোপা ধরে রাখতে পেরেছে। ইতালি ১৯৩৪ সালের পর ১৯৩৮ সালেও চ্যাম্পিয়ন হয়েছিল। এরপর ব্রাজিল ১৯৫৮ ও ১৯৬২ সালে টানা দুইবার বিশ্বকাপ জিতে এই কীর্তি গড়ে। অন্যদিকে, বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে ফাইনালে উঠেও শিরোপা ধরে রাখতে পারেনি বেশ কয়েকটি দল। ১৯৯০ সালে আর্জেন্টিনা, ১৯৯৮ সালে ব্রাজিল, ২০২২ সালে ফ্রান্স এবং এবার ২০২৬ সালে আর্জেন্টিনা-সব দলই ফাইনালে হেরে রানার্সআপ হয়েছে। বিশ্বকাপে শিরোপাধারী দলের পরের আসরের ফাইনালের ফলাফল:• ইতালি (১৯৩৮)-চ্যাম্পিয়ন• ব্রাজিল (১৯৬২)-চ্যাম্পিয়ন• আর্জেন্টিনা (১৯৯০)-রানার্সআপ• ব্রাজিল (১৯৯৮)-রানার্সআপ• ফ্রান্স (২০২২)-রানার্সআপ• আর্জেন্টিনা (২০২৬)- রানার্সআপ অর্থাৎ, ইতিহাস বলছে শিরোপা ধরে রাখা বিশ্বকাপে সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। ২০২২ সালের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও সেই কঠিন পরীক্ষা

ব্রাজিল-ইতালির সেই রেকর্ড ছুঁতে পারলো না আর্জেন্টিনা

২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হেরে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙেছে আর্জেন্টিনার। এর মধ্য দিয়ে বিশ্বকাপ ইতিহাসের একটি পুরোনো বাস্তবতাই আবার সামনে এসেছে-শিরোপাধারী দলগুলোর জন্য টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়া কতটা কঠিন।

বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত মাত্র দুটি দল শিরোপা ধরে রাখতে পেরেছে। ইতালি ১৯৩৪ সালের পর ১৯৩৮ সালেও চ্যাম্পিয়ন হয়েছিল। এরপর ব্রাজিল ১৯৫৮ ও ১৯৬২ সালে টানা দুইবার বিশ্বকাপ জিতে এই কীর্তি গড়ে।

অন্যদিকে, বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে ফাইনালে উঠেও শিরোপা ধরে রাখতে পারেনি বেশ কয়েকটি দল। ১৯৯০ সালে আর্জেন্টিনা, ১৯৯৮ সালে ব্রাজিল, ২০২২ সালে ফ্রান্স এবং এবার ২০২৬ সালে আর্জেন্টিনা-সব দলই ফাইনালে হেরে রানার্সআপ হয়েছে।

বিশ্বকাপে শিরোপাধারী দলের পরের আসরের ফাইনালের ফলাফল:
• ইতালি (১৯৩৮)-চ্যাম্পিয়ন
• ব্রাজিল (১৯৬২)-চ্যাম্পিয়ন
• আর্জেন্টিনা (১৯৯০)-রানার্সআপ
• ব্রাজিল (১৯৯৮)-রানার্সআপ
• ফ্রান্স (২০২২)-রানার্সআপ
• আর্জেন্টিনা (২০২৬)- রানার্সআপ

অর্থাৎ, ইতিহাস বলছে শিরোপা ধরে রাখা বিশ্বকাপে সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। ২০২২ সালের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও সেই কঠিন পরীক্ষায় শেষ পর্যন্ত সফল হতে পারলো না।

আরআর/এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow