ব্রাজিল সমর্থক হলেই অর্ধেক ফি-তে দেবেন আইনি সহায়তা

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা সাধারণত মাঠ, চায়ের দোকান কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমেই বেশি দেখা যায়। তবে এবার সেই উন্মাদনা ছড়িয়ে পড়েছে আদালতপাড়াতেও। প্রিয় দল ব্রাজিলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে রাজবাড়ীর এক আইনজীবী দিয়েছেন ব্যতিক্রমী ঘোষণা। ব্রাজিল সমর্থকদের অর্ধেক ফি-তে আইনি সহায়তা দেবেন তিনি। এ ঘোষণার পর থেকেই জেলা শহরজুড়ে বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে আগ্রহ দেখা গেছে ফুটবলপ্রেমীদের মধ্যে। ওই আইনজীবীর নাম অ্যাডভোকেট গোলাম মোস্তফা। তিনি রাজবাড়ী জেলা আইনজীবী সমিতির সদস্য। এদিকে তার এমন ঘোষণায় উচ্ছ্বসিত ব্রাজিল সমর্থকরা। রাকিবুল ইসলাম রনি ও মোহাম্মদ সজিবসহ কয়েকজন ব্রাজিল ভক্ত বলেন, ব্রাজিল শুধু ফুটবল নয়, আবেগেরও নাম। একজন আইনজীবী তার দলের সমর্থকদের উৎসাহ দিতে এমন উদ্যোগ নিয়েছেন, এটি সত্যিই ব্যতিক্রমী। এসময় তারা আশা প্রকাশ করেন, মাঠেও ব্রাজিল ভালো করবে। অ্যাডভোকেট গোলাম মোস্তফা বলেন, ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি তার আগ্রহ। ব্রাজিলের কিংবদন্তি খেলোয়াড়দের খেলা দেখে তিনি দলটির সমর্থক হয়ে ওঠেন। ১৯৯৮ সাল থেকে নিয়মিত ব্রাজিলকে সমর্থন করে আসছেন। তিনি বলেন, ‘ফুটবল

ব্রাজিল সমর্থক হলেই অর্ধেক ফি-তে দেবেন আইনি সহায়তা

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা সাধারণত মাঠ, চায়ের দোকান কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমেই বেশি দেখা যায়। তবে এবার সেই উন্মাদনা ছড়িয়ে পড়েছে আদালতপাড়াতেও। প্রিয় দল ব্রাজিলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে রাজবাড়ীর এক আইনজীবী দিয়েছেন ব্যতিক্রমী ঘোষণা। ব্রাজিল সমর্থকদের অর্ধেক ফি-তে আইনি সহায়তা দেবেন তিনি।

এ ঘোষণার পর থেকেই জেলা শহরজুড়ে বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে আগ্রহ দেখা গেছে ফুটবলপ্রেমীদের মধ্যে।

ওই আইনজীবীর নাম অ্যাডভোকেট গোলাম মোস্তফা। তিনি রাজবাড়ী জেলা আইনজীবী সমিতির সদস্য।

এদিকে তার এমন ঘোষণায় উচ্ছ্বসিত ব্রাজিল সমর্থকরা। রাকিবুল ইসলাম রনি ও মোহাম্মদ সজিবসহ কয়েকজন ব্রাজিল ভক্ত বলেন, ব্রাজিল শুধু ফুটবল নয়, আবেগেরও নাম। একজন আইনজীবী তার দলের সমর্থকদের উৎসাহ দিতে এমন উদ্যোগ নিয়েছেন, এটি সত্যিই ব্যতিক্রমী। এসময় তারা আশা প্রকাশ করেন, মাঠেও ব্রাজিল ভালো করবে।

অ্যাডভোকেট গোলাম মোস্তফা বলেন, ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি তার আগ্রহ। ব্রাজিলের কিংবদন্তি খেলোয়াড়দের খেলা দেখে তিনি দলটির সমর্থক হয়ে ওঠেন। ১৯৯৮ সাল থেকে নিয়মিত ব্রাজিলকে সমর্থন করে আসছেন।

তিনি বলেন, ‘ফুটবল বিশ্বকাপ আমাদের জন্য উৎসবের মতো। সেই উৎসবকে আরও আনন্দময় করতে এবং ব্রাজিল সমর্থকদের উৎসাহ দিতে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। বিশ্বকাপ চলাকালীন সময়ে কোনো ব্রাজিল সমর্থক আমার কাছে আইনি সহায়তার জন্য এলে তার কাছ থেকে নির্ধারিত ফির অর্ধেক নেওয়া হবে।

ব্রাজিল সমর্থক চিহ্নিত করবেন কীভাবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যারা মন থেকে ব্রাজিলকে ভালোবাসে, তাদের কথা বললেই বোঝা যায়। আমি তাদের জন্যই এই উদ্যোগ নিয়েছি।’

রুবেলুর রহমান/কেএইচকে/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow