বড় শাস্তি থেকে বাঁচলেন পাকিস্তানি পেসার
পাকিস্তানি বোলার নাসিম শাহকে দুই বছরের নিষেধাজ্ঞা দেওয়ার সুপারিশ করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত শুধু জরিমানা দিয়ে বিষয়টি সমাধান হয়েছে। পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির হস্তক্ষেপে পাকিস্তানের এই পেসারকে কঠোর শাস্তি থেকে রক্ষা করা হয়েছে। পিসিবি জানিয়েছে, নাসিমকে কেন্দ্রীয় চুক্তি এবং সামাজিক মাধ্যম ব্যবহারের নীতিমালা লঙ্ঘনের কারণে দুই কোটি পাকিস্তানি রুপি (৭২ হাজার মার্কিন ডলার) জরিমানা করা হয়েছে। এটি পাকিস্তান ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় আর্থিক জরিমানা হিসেবে বিবেচিত হচ্ছে। বাসিত আলি জানিয়েছেন, নাসিম শাহ খুবই ভাগ্যবান। কমিটি তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করার সুপারিশ করেছিল, কিন্তু চেয়ারম্যান মহসিন নাকভি শুধুই জরিমানা করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, খেলোয়াড়ের ক্যারিয়ারের সঙ্গে খেলাধুলা করা উচিত নয়। প্রসঙ্গত, চলমান পাকিস্তান সুপার লিগের (পিএসএল) উদ্বোধনী ম্যাচে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মারিয়াম লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আসার ছবি নাসিম সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। যেখানে তিনি প্
পাকিস্তানি বোলার নাসিম শাহকে দুই বছরের নিষেধাজ্ঞা দেওয়ার সুপারিশ করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত শুধু জরিমানা দিয়ে বিষয়টি সমাধান হয়েছে। পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলি এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির হস্তক্ষেপে পাকিস্তানের এই পেসারকে কঠোর শাস্তি থেকে রক্ষা করা হয়েছে।
পিসিবি জানিয়েছে, নাসিমকে কেন্দ্রীয় চুক্তি এবং সামাজিক মাধ্যম ব্যবহারের নীতিমালা লঙ্ঘনের কারণে দুই কোটি পাকিস্তানি রুপি (৭২ হাজার মার্কিন ডলার) জরিমানা করা হয়েছে। এটি পাকিস্তান ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় আর্থিক জরিমানা হিসেবে বিবেচিত হচ্ছে।
বাসিত আলি জানিয়েছেন, নাসিম শাহ খুবই ভাগ্যবান। কমিটি তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করার সুপারিশ করেছিল, কিন্তু চেয়ারম্যান মহসিন নাকভি শুধুই জরিমানা করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, খেলোয়াড়ের ক্যারিয়ারের সঙ্গে খেলাধুলা করা উচিত নয়।
প্রসঙ্গত, চলমান পাকিস্তান সুপার লিগের (পিএসএল) উদ্বোধনী ম্যাচে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মারিয়াম লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আসার ছবি নাসিম সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। যেখানে তিনি প্রশ্ন তোলেন কেন তাকে অত্যধিক সম্মান দেওয়া হচ্ছে। কিছু সময়ের মধ্যে পোস্টটি মুছে ফেলা হয় এবং নাসিম দাবি করেন তার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল।
What's Your Reaction?