ভর্তি ফি কমানোসহ ১১ দাবি শেকৃবি পিএইচডি ফেলোস অ্যাসোসিয়েশনের

ভর্তি ফি কমানোসহ ১১ দফা দাবি জানিয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ফেলোস অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক ইফতার মাহফিলে এসব দাবি জানান শেকৃবি পিএইচডি ফেলোস অ্যাসোসিয়েশনের নেতারা। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. বেলাল হোসেনসহ অন্যান্য শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের পিএইচডিতে অধ্যায়নরত শিক্ষার্থীরা। তাদের দাবি সমূহ হলো- পিএইচডি অধ্যয়নরত ফেলোদের জন্য পৃথক ডরমেটরির ব্যবস্থা, বর্তমানে পিএইচডি ব্লকে শুধুমাত্র পিএইচডি ফেলোদের অবস্থান নিশ্চিতকরণ, ব্লক নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং গেট নির্মাণের মাধ্যমে নিরাপত্তা জোরদার করা। এছাড়া পিএইচডি ব্লকে কমন রুমের ব্যবস্থা রাখা ও সব ভর্তি হওয়া পিএইচডি ফেলোদের হলে সিট নিশ্চিত করা, একাডেমিক ভবনে পিএইচডি ফেলোদের জন্য পৃথক স্টাডিরুম বরাদ্দ (সোফা, চেয়ার-টেবিল, টিভি ও ওয়াইফাই সুবিধাসহ), প্রত্যেক পিএইচডি ফেলোর জন্য ন্যূনতম পাঁচ হাজার টাকা মাসিক স্টাইপেন্ড চালু, গবেষণার সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং ভর্তি ফি কমানোর বিষয়েও জোর দাবি তোলা হয়। পাশাপাশি গবেষণাসংক্রান্ত যুগোপযোগী কোর্স কারিকুলাম প্রণয়ন

ভর্তি ফি কমানোসহ ১১ দাবি শেকৃবি পিএইচডি ফেলোস অ্যাসোসিয়েশনের

ভর্তি ফি কমানোসহ ১১ দফা দাবি জানিয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ফেলোস অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক ইফতার মাহফিলে এসব দাবি জানান শেকৃবি পিএইচডি ফেলোস অ্যাসোসিয়েশনের নেতারা।

এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. বেলাল হোসেনসহ অন্যান্য শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের পিএইচডিতে অধ্যায়নরত শিক্ষার্থীরা।

তাদের দাবি সমূহ হলো- পিএইচডি অধ্যয়নরত ফেলোদের জন্য পৃথক ডরমেটরির ব্যবস্থা, বর্তমানে পিএইচডি ব্লকে শুধুমাত্র পিএইচডি ফেলোদের অবস্থান নিশ্চিতকরণ, ব্লক নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং গেট নির্মাণের মাধ্যমে নিরাপত্তা জোরদার করা।

এছাড়া পিএইচডি ব্লকে কমন রুমের ব্যবস্থা রাখা ও সব ভর্তি হওয়া পিএইচডি ফেলোদের হলে সিট নিশ্চিত করা, একাডেমিক ভবনে পিএইচডি ফেলোদের জন্য পৃথক স্টাডিরুম বরাদ্দ (সোফা, চেয়ার-টেবিল, টিভি ও ওয়াইফাই সুবিধাসহ), প্রত্যেক পিএইচডি ফেলোর জন্য ন্যূনতম পাঁচ হাজার টাকা মাসিক স্টাইপেন্ড চালু, গবেষণার সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং ভর্তি ফি কমানোর বিষয়েও জোর দাবি তোলা হয়।

পাশাপাশি গবেষণাসংক্রান্ত যুগোপযোগী কোর্স কারিকুলাম প্রণয়ন ও বিদেশ ভ্রমণের সুযোগ সৃষ্টির আহ্বান জানানো হয়।

এমডি‌এস‌এ/এমআইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow