ভাওয়ালের বনের বুকচিরে রঙিন ফুলে সাজানো মহাসড়ক

দু’ধারে ভাওয়ালের শাল গজারি বন। মাঝে সবুজের বুক চিরে বয়ে গেছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। তীব্র গতিতে ছুটে চলছে বিভিন্ন যানবাহন। এরই মঝে সড়ক বিভাজকের মাঝখানে সাদা-গোলাপী ফুলের সৌন্দর্যে সেজেছে প্রকৃতি। যা পরিবহনের চালক, যাত্রী এবং সাধারণ মানুষের দৃষ্টি কাড়ছে। অপরূপ এ দৃশ্য দেখতে আসছেন দর্শনার্থীরা। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও ধারণ করছেন মোবাইল বা ক্যামেরায়। বাসের জানালা দিয়ে যাত্রীরাও তুলছেন ছবি। দৃশ্যটি গাজীপুর সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া এলাকায়। সরেজমিনে দেখা গেছে, গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে সামনে কয়েক কিলোমিটার যাওয়ার পরই চোখে পড়ে মহাসড়কের দুই পাশে ভাওয়ালের শাল গজারি বন। মাঝে মধ্যে সড়কের দুই পাশে শিল্প কলকারখানা থাকলেও এরই মাঝে সৌন্দর্য ছড়াচ্ছে ওই মহাসড়কের বিভাজকের মাঝে নানা রঙের ফুলের সমাহার। দেখলে মনে হবে চলাচলকারীদের যেন অভ্যর্থনা জানাচ্ছে লালচে গোলাপি ও সাদার সংমিশ্রণযুক্ত ফুলগুলো। কাছে যেতেই যে কারও ইচ্ছা হবে এক মুহূর্তের জন্য হলেও থমকে দাঁড়াতে। অনেকে আকৃষ্ট হয়ে গাড়ি থামিয়ে ফুলের সঙ্গে ছবি তুলছেন। গাজীপুর জেলার চান্দনা চৌরাস্তা থেকে

ভাওয়ালের বনের বুকচিরে রঙিন ফুলে সাজানো মহাসড়ক

দু’ধারে ভাওয়ালের শাল গজারি বন। মাঝে সবুজের বুক চিরে বয়ে গেছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। তীব্র গতিতে ছুটে চলছে বিভিন্ন যানবাহন। এরই মঝে সড়ক বিভাজকের মাঝখানে সাদা-গোলাপী ফুলের সৌন্দর্যে সেজেছে প্রকৃতি। যা পরিবহনের চালক, যাত্রী এবং সাধারণ মানুষের দৃষ্টি কাড়ছে।

অপরূপ এ দৃশ্য দেখতে আসছেন দর্শনার্থীরা। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও ধারণ করছেন মোবাইল বা ক্যামেরায়। বাসের জানালা দিয়ে যাত্রীরাও তুলছেন ছবি। দৃশ্যটি গাজীপুর সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া এলাকায়।

সরেজমিনে দেখা গেছে, গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে সামনে কয়েক কিলোমিটার যাওয়ার পরই চোখে পড়ে মহাসড়কের দুই পাশে ভাওয়ালের শাল গজারি বন। মাঝে মধ্যে সড়কের দুই পাশে শিল্প কলকারখানা থাকলেও এরই মাঝে সৌন্দর্য ছড়াচ্ছে ওই মহাসড়কের বিভাজকের মাঝে নানা রঙের ফুলের সমাহার। দেখলে মনে হবে চলাচলকারীদের যেন অভ্যর্থনা জানাচ্ছে লালচে গোলাপি ও সাদার সংমিশ্রণযুক্ত ফুলগুলো। কাছে যেতেই যে কারও ইচ্ছা হবে এক মুহূর্তের জন্য হলেও থমকে দাঁড়াতে। অনেকে আকৃষ্ট হয়ে গাড়ি থামিয়ে ফুলের সঙ্গে ছবি তুলছেন।

ভাওয়ালের বনের বুকচিরে রঙিন ফুলে সাজানো মহাসড়ক

গাজীপুর জেলার চান্দনা চৌরাস্তা থেকে ময়মনসিংহ পর্যন্ত প্রায় ৯০ কিলোমিটার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ১৩ ফুট ডিভাইডারের সবুজ বৃক্ষরাজি যেন প্রকৃতি প্রেমীদের হাতছানি দিয়ে ডাকছে। যান্ত্রিক সভ্যতার যুগে ইট পাথর ঘেরা শহর ছেড়ে বেরিয়ে পড়লে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চোখে পড়বে ডিভাইডারের ওপর সবুজের সমারোহ ও তারসঙ্গে বিভিন্ন ফুলের বর্ণিল ছটা। তা দেখে পরিবহন যাত্রীদের মন-প্রাণ দুই-ই জুড়িয়ে যায়। মহাসড়কে ভ্রমণ আনন্দদায়ক ও পরিবেশবান্ধব করতে ঋতুর সঙ্গে মিল রেখে এসব প্রজাতির গাছ এবং ঋতুভিত্তিক ফুলগাছ রোপণ করা হয়েছে। আর কিছু প্রজাতির গাছ বড় হয়ে যাওয়ায় তার ছায়ায় পথচারীরা বিশ্রামও নিয়ে থাকেন।

জানা গেছে, ব্যস্ততম ঢাকা-ময়মনসিংহ মহাসড়কটির ডিভাইডারের ওপর ফুলের বাগানে রয়েছে নীল কাঞ্চন, কামিনী, কৃষ্ণচূড়া, জোড়া টগর, রাধাচূড়া, অগ্নিশ্বর, পলাশ, গৌরীচূড়া, কনক চূড়া, কনক চাঁপা, কদম, কাঠ বাদাম, জারুল ও রক্ত করবীসহ আরও কয়েক প্রজাতির ফুলের গাছ। বছরজুড়ে ফুল ফোটে এসব গাছে। আর এক লেনের গাড়ির হেড লাইটের আলো যাতে বিপরীত লেনের গাড়ির উপর না পড়ে, সেই জন্য ডিভাইডারের উপর রোপণ করা হয় বিভিন্ন প্রজাতির গাছ। কোথাও ফুলের বাগান আবার কোথাও সবুজ বৃক্ষের সমারোহ।

শ্রীপুর থেকে আসা শিক্ষার্থী আলমগীর হোসেন বলেন, ফেসবুকে এ ফুলের একটি ভিডিও দেখেছি। এখন সরাসরি দেখতে এলাম।

ভাওয়ালের বনের বুকচিরে রঙিন ফুলে সাজানো মহাসড়ক

সাবিনা আক্তার নামে একজন শিক্ষার্থী বলেন, আমার এক বন্ধুর মাধ্যমে এ ফুলের খবর পেয়ে কয়েকজন মিলে ফুল দেখতে এলাম। খুব ভালো লাগছে। মনে হচ্ছে এটি বিদেশি কোনো রাস্তা। পুরো সড়কে এমন দৃশ্য থাকলে খুব ভালো লাগতো।

গাজীপুরের সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মুহাম্মদ তারিক হাসান জাগো নিউজকে বলেন, মহাসড়ক দৃষ্টিনন্দন করতে এখানে বিভিন্ন প্রজাতির কয়েক হাজার চারা রোপণ করা হয়। ২-৫ মিটার প্রস্থের স্থানে ৩টি সারিতে এবং ১-২ মিটার প্রস্থের স্থানে ১টি সারিতে চারা রোপণ করা হয়েছে। সৌন্দর্য বর্ধনে এগুলোর পরিচর্যাও করা হয়। এরই মধ্যে মহাসড়কের বিভিন্ন এলাকায় গাছগুলো যাত্রীদের নজর কাড়ছে। গাছগুলো পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপকভাবে অবদান রাখবে। যানবাহন চলাচলেও চালকরা অন্যরকম এক অনুভূতি পাবে।

এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow