ভাঙারির দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি ভাঙারির দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মোহাম্মদ আরমান হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন দুজন। শনিবার (০২ মে) দুপুরে কুমিরা মাজার গেইট এলাকায় ইসমাইল আয়রন মাট নামের একটি ভাঙারির দোকানে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহত আরমান নোয়াখালী জেলার বাসিন্দা। তিনি স্থানীয় রাজাপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। আহতরা হলেন- ভাঙারি দোকানের মালিক মো. কামাল হোসেন ও কর্মচারী মো. হেলাল। ‎ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটার দিকে কুমিরা মাদারকে সংলগ্ন একটি ভাঙারির দোকানে লোহা কাটার জন্য ৮টি গ্যাস সিলিন্ডার বোতল আনা হয়। এ সময় বোতলগুলো নিচে নামানোর সময় একটি সিলিন্ডার বিস্ফোরণ হয়ে টিনশের দোকান উড়ে যায়। এতে নসিমন চালক আরমান হোসেন ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় দোকান মালিক ও কর্মচারী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ‎ ‎কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের সরকারি অফিসার আহসান আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গেছে। তার আগেই নিহত ও আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপ

ভাঙারির দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১
‎চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি ভাঙারির দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মোহাম্মদ আরমান হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন দুজন। শনিবার (০২ মে) দুপুরে কুমিরা মাজার গেইট এলাকায় ইসমাইল আয়রন মাট নামের একটি ভাঙারির দোকানে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহত আরমান নোয়াখালী জেলার বাসিন্দা। তিনি স্থানীয় রাজাপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। আহতরা হলেন- ভাঙারি দোকানের মালিক মো. কামাল হোসেন ও কর্মচারী মো. হেলাল। ‎ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটার দিকে কুমিরা মাদারকে সংলগ্ন একটি ভাঙারির দোকানে লোহা কাটার জন্য ৮টি গ্যাস সিলিন্ডার বোতল আনা হয়। এ সময় বোতলগুলো নিচে নামানোর সময় একটি সিলিন্ডার বিস্ফোরণ হয়ে টিনশের দোকান উড়ে যায়। এতে নসিমন চালক আরমান হোসেন ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় দোকান মালিক ও কর্মচারী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ‎ ‎কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের সরকারি অফিসার আহসান আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গেছে। তার আগেই নিহত ও আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, নসিমন থেকে সিলিন্ডার বোতল নিয়ে আসলে বোতলগুলো নিচে নামানোর সময় অসাবধানতাবশত এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ‎তিনি আরও বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে মহাসড়কের দুই পাশে প্রায় শতাধিক অবৈধ স্ক্যাপের দোকান রয়েছে। যেগুলোর একটিরও ফায়ার সার্ভিস ও বিস্ফোরক অধিদপ্তরের অনুমোদন নেই। যার কারণে এমন দুর্ঘটনা ঘটছে। ‎ ‎সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত দুজন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow