ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, আহত ২০
ঢাকা বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ জন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার (২ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে ফরিদপুর ভাঙ্গা উপজেলার বরিশাল মহাসড়কের বাবলাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর। তিনি জানান, বৃষ্টির কারণে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় প্রায় ৮ থেকে ১০ জনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। বর্তমানে ঘটনাস্থলে উদ্ধারকার্য চলমান রয়েছে প্রত্যক্ষদর্শী ও আহত কয়েকজন যাত্রী জানান, ঢাকার ধোলাইপাড় থেকে বরিশালের উদ্দেশে রওনা দেওয়ার পর ভাঙ্গা বাবলাতলা এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। আহত যাত্রী দেবাশীষ, খালেকসহ কয়েকজন জানান, দুর্ঘটনার ঠিক কয়েক মিনিট আগে বাসের ভেতরে থাকা যাত্রীরা চালককে বারবার সাবধানে চালানোর অনুরোধ করলেও তিনি তা শোনেননি। পরবর্তীকাল
ঢাকা বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ জন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রবিবার (২ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে ফরিদপুর ভাঙ্গা উপজেলার বরিশাল মহাসড়কের বাবলাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর। তিনি জানান, বৃষ্টির কারণে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় প্রায় ৮ থেকে ১০ জনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। বর্তমানে ঘটনাস্থলে উদ্ধারকার্য চলমান রয়েছে
প্রত্যক্ষদর্শী ও আহত কয়েকজন যাত্রী জানান, ঢাকার ধোলাইপাড় থেকে বরিশালের উদ্দেশে রওনা দেওয়ার পর ভাঙ্গা বাবলাতলা এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। আহত যাত্রী দেবাশীষ, খালেকসহ কয়েকজন জানান, দুর্ঘটনার ঠিক কয়েক মিনিট আগে বাসের ভেতরে থাকা যাত্রীরা চালককে বারবার সাবধানে চালানোর অনুরোধ করলেও তিনি তা শোনেননি। পরবর্তীকালে বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল থাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে যাত্রীরা প্রাণে বেঁচে ফিরলেও কয়েকজন শিশুর অবস্থা আশঙ্কাজনক রয়েছে।
What's Your Reaction?