ভারতীয় আম্পায়ারের ভুলেই দক্ষিণ আফ্রিকার বিদায়!
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। কিন্তু ইডেনের সেমিফাইনাল কি সম্পূর্ণ বিতর্কহীন থাকল? এ নিয়েই এখন প্রশ্ন উঠছে। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করামের আউট নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তার ক্যাচ ঠিকমতো ধরা হল নাকি ক্যাচ ধরতে গিয়ে বল মাটি ছুঁল, তা নিয়েই প্রশ্ন উঠল। মার্করামের ক্যাচ প্রথমে ফেলেন রাচীন রবীন্দ্র। সেই রবীন্দ্রই দক্ষিণ আফ্রিকার অধিনায়ককে ফিরিয়ে প্রায়শ্চিত্ত করলেন। কিন্তু ড্যারিল মিচেল কি ঠিকমতো ক্যাচটা ধরেছিলেন? একাধিকবার রিপ্লে দেখে দক্ষিণ আফ্রিকার অধিনায়ককে আউট দেওয়া হয়। তৃতীয় আম্পায়ার আবার ছিলেন ভারতীয় নীতীন মেনন। রিপ্লেতে দেখা যায় মিচেল ক্যাচ সম্পূর্ণ করার আগে বল লাফিয়েছিল। সেটা কি মাটিতে বাউন্স করে লাফিয়েছিল নাকি মিচেলের হাতে পড়ে, সেটা স্পষ্ট বোঝা যায়নি। ধারাভাষ্যকারদের পক্ষেও বোঝা সম্ভব হয়নি ঠিক কী হয়েছিল। তবে নীতীন মেনন কিন্তু আউট দিয়ে দেন মার্করামকে। গ্যালারিতে উপস্থিত দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের বান্ধবীরা এই সিদ্ধান্তে রীতিমতো হতবাক হয়ে যান। এবারের বিশ্বকাপে শুরু থেকেই দুর্দান্ত খেলে দক্ষিণ আফ্রিকা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। কিন্তু ইডেনের সেমিফাইনাল কি সম্পূর্ণ বিতর্কহীন থাকল? এ নিয়েই এখন প্রশ্ন উঠছে।
বিশেষ করে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করামের আউট নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তার ক্যাচ ঠিকমতো ধরা হল নাকি ক্যাচ ধরতে গিয়ে বল মাটি ছুঁল, তা নিয়েই প্রশ্ন উঠল।
মার্করামের ক্যাচ প্রথমে ফেলেন রাচীন রবীন্দ্র। সেই রবীন্দ্রই দক্ষিণ আফ্রিকার অধিনায়ককে ফিরিয়ে প্রায়শ্চিত্ত করলেন। কিন্তু ড্যারিল মিচেল কি ঠিকমতো ক্যাচটা ধরেছিলেন? একাধিকবার রিপ্লে দেখে দক্ষিণ আফ্রিকার অধিনায়ককে আউট দেওয়া হয়। তৃতীয় আম্পায়ার আবার ছিলেন ভারতীয় নীতীন মেনন। রিপ্লেতে দেখা যায় মিচেল ক্যাচ সম্পূর্ণ করার আগে বল লাফিয়েছিল। সেটা কি মাটিতে বাউন্স করে লাফিয়েছিল নাকি মিচেলের হাতে পড়ে, সেটা স্পষ্ট বোঝা যায়নি।
ধারাভাষ্যকারদের পক্ষেও বোঝা সম্ভব হয়নি ঠিক কী হয়েছিল। তবে নীতীন মেনন কিন্তু আউট দিয়ে দেন মার্করামকে। গ্যালারিতে উপস্থিত দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের বান্ধবীরা এই সিদ্ধান্তে রীতিমতো হতবাক হয়ে যান।
এবারের বিশ্বকাপে শুরু থেকেই দুর্দান্ত খেলে দক্ষিণ আফ্রিকা। কিন্তু শেষ পর্যন্ত সেমিফাইনাল থেকেই ছিটকে গেল প্রোটিয়ারা। এর আগে গত আসরে ফাইনালে থেমে গিয়েছিল তারা। প্রোটিয়াদের হারিয়েই শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল ভারত।
What's Your Reaction?