ভারতীয় চালকের দুই বছরের কারাদণ্ড, ট্রাক বিক্রির নির্দেশ

লালমনিরহাটে ভারতীয় পণ্য চোরাচালান মামলায় সমীর পাল (৩৮) নামের এক ভারতীয় নাগরিককে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেছেন আদালত। বুধবার (২২ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক এস এম শফিকুল ইসলাম এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত সমীর পাল ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেকলিগঞ্জ থানার চ্যাংড়াবান্ধা এলাকার বাসিন্দা। আরও পড়ুন ভারতের কারাগারে ১৮৫০ বাংলাদেশি বন্দি মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৬ নভেম্বর সকালে পাটগ্রাম উপজেলার বুড়িমারী জিরোপয়েন্ট এলাকায় অভিযান চালায় তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)। অভিযানে চোরাচালানকৃত পণ্যসহ একটি ভারতীয় ট্রাক ও চালক সমীর পালকে আটক করা হয়। পরে এ ঘটনায় ৬১ বিজিবির নায়েব সুবেদার মো. আনজারুল হক বাদী হয়ে পাটগ্রাম থানায় একটি চোরাচালান মামলা করেন। মামলার পর পুলিশ আসামিকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে এবং পরবর্তীতে তদন্ত প্রতিবেদন দাখিল করে। আরও পড়ুন হস্তান্তর জটিলতায় সাজা শেষেও কারাবন্দি ৭ ভারতীয় রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) অ্যাডভোকেট শামসুল আলম মিলন রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘ শুনানি ও প্র

ভারতীয় চালকের দুই বছরের কারাদণ্ড, ট্রাক বিক্রির নির্দেশ

লালমনিরহাটে ভারতীয় পণ্য চোরাচালান মামলায় সমীর পাল (৩৮) নামের এক ভারতীয় নাগরিককে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেছেন আদালত।

বুধবার (২২ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক এস এম শফিকুল ইসলাম এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত সমীর পাল ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেকলিগঞ্জ থানার চ্যাংড়াবান্ধা এলাকার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৬ নভেম্বর সকালে পাটগ্রাম উপজেলার বুড়িমারী জিরোপয়েন্ট এলাকায় অভিযান চালায় তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)। অভিযানে চোরাচালানকৃত পণ্যসহ একটি ভারতীয় ট্রাক ও চালক সমীর পালকে আটক করা হয়। পরে এ ঘটনায় ৬১ বিজিবির নায়েব সুবেদার মো. আনজারুল হক বাদী হয়ে পাটগ্রাম থানায় একটি চোরাচালান মামলা করেন। মামলার পর পুলিশ আসামিকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে এবং পরবর্তীতে তদন্ত প্রতিবেদন দাখিল করে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) অ্যাডভোকেট শামসুল আলম মিলন রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘ শুনানি ও প্রমাণের ভিত্তিতে আসামিকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, আদালতের ঘোষিত রায়ে আসামির কারাদণ্ড ছাড়াও জব্দকৃত ভারতীয় ট্রাকটি বিধি অনুযায়ী নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আসামির সাজা ভোগ শেষে তাকে নিজ দেশে (ভারতে) ফেরত পাঠানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আদেশ দেন আদালত। এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।

মহসীন ইসলাম শাওন/এসজেডএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow