ভারতীয় হাইকমিশনের ইফতারে জামায়াত নেতারা

ঢাকায় ভারতীয় হাইকমিশন আয়োজিত এক ইফতার-মাহফিলে অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই কেন্দ্রীয় নেতা। শনিবার (৭ মার্চ) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা–এর রূপসী হলে এ ইফতার মাহফিলের আয়োজন করে ঢাকাস্থ ইন্ডিয়ান হাইকমিশন। অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন এমপি এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। ইফতার মাহফিলে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের কূটনীতিক এবং বিশিষ্ট নাগরিকরা অংশ নেন।

ভারতীয় হাইকমিশনের ইফতারে জামায়াত নেতারা

ঢাকায় ভারতীয় হাইকমিশন আয়োজিত এক ইফতার-মাহফিলে অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই কেন্দ্রীয় নেতা।

শনিবার (৭ মার্চ) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা–এর রূপসী হলে এ ইফতার মাহফিলের আয়োজন করে ঢাকাস্থ ইন্ডিয়ান হাইকমিশন।

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন এমপি এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

ইফতার মাহফিলে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের কূটনীতিক এবং বিশিষ্ট নাগরিকরা অংশ নেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow