ভারতের বিপক্ষে মহারণে বাংলাদেশের একাদশে জায়গা পেলেন যারা

দ্বিতীয় ও শেষ গ্রুপ ম্যাচে আজ রাত আটটায় মাঠে নামছে গত দুবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। সাফ নারী ফুটবলের বড় ম্যাচে বাংলাদেশ সময় রাত আটটায় চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে খেলবেন লাল-সবুজের মেয়েরা। আর ভারতের বিপক্ষে এই গুরুত্বপূর্ণ লড়াইয়ের জন্য একাদশে দুটি পরিবর্তন এনেছেন কোচ পিটার বাটলার। এই প্রথম একাদশ থেকে বাদ পড়েছেন ডিফেন্ডার আফঈদা খন্দকার। কদিন আগেও তিনি ছিলেন দলের অধিনায়ক। তার জায়গায় রক্ষণভাগ সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছে সুরমা জান্নাতকে। অন্যদিকে চোটের কারণে আগের ম্যাচ মিস করা মিডফিল্ডার মনিকা চাকমা সুস্থ হয়ে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে ফিরেছেন। তার অন্তর্ভুক্তিতে দল থেকে বাদ পড়েছেন উমেলাহ মারমা। তবে শিউলি আজিমকে আজও শুরুর একাদশের বাইরেই রেখেছেন কোচ বাটলার। গ্রুপ সেরা হওয়ার লক্ষ্য নিয়ে নতুন এই কৌশল ও একাদশ নিয়ে নামছে বাংলাদেশ। বাংলাদেশের একাদশ:  মিলি আক্তার, সুরমা জান্নাত, কোহাতি কিসকু, মৌমিতা খাতুন, মনিকা চাকমা, সুরভী আক্তার আফরিন, শামসুন্নাহার সিনিয়র, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার জুনিয়র ও আনিকা রানিয়া সিদ্দিকা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow