মানিকগঞ্জ থানা ঘেরাও গ্রামবাসীর

মানিকগঞ্জে সজিব হত্যা ঘটনায় পুটাইল ইউনিয়নের সাবেক সদস্য আব্দুল আলিমকে গ্রেপ্তার করায় গ্রামবাসী থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন। সোমবার (১ জুন) বেলা ১২টার দিকে মানিকগঞ্জ সদর থানার সামনে এ ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা বলেন, আব্দুল আলিম নির্দোষ, আমরা তার মুক্তির দাবিতে এখানে এসেছি। পুলিশ বিক্ষোভকারীদের থানার সমনে থেকে সরিয়ে দিলেও তারা প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে আদালত চত্বরে অবস্থান নেন। অপ্রীতিকর ঘটনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে থানাসহ শহরের বিভিন্ন জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৩০ মে) মধ্যরাতে সদর উপজেলার পুটাইল ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের সজিব হোসেনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় গতকাল রোববার সন্ধ্যায় নিহতের ভাই নাঈমুর রহমান রাজিব অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ রাতেই এ মামলায় জড়িত সন্দেহে আব্দুল আলিমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরাম হোসেন বলেন, আব্দুল আলিমকে গ্রেপ্তার করায় গ্রামবাসী থানার সামনে এসে তার মুক্তির দাবিতে বিক্ষোভ করেছ

মানিকগঞ্জ থানা ঘেরাও গ্রামবাসীর

মানিকগঞ্জে সজিব হত্যা ঘটনায় পুটাইল ইউনিয়নের সাবেক সদস্য আব্দুল আলিমকে গ্রেপ্তার করায় গ্রামবাসী থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন। সোমবার (১ জুন) বেলা ১২টার দিকে মানিকগঞ্জ সদর থানার সামনে এ ঘটনা ঘটে।

বিক্ষোভকারীরা বলেন, আব্দুল আলিম নির্দোষ, আমরা তার মুক্তির দাবিতে এখানে এসেছি।

পুলিশ বিক্ষোভকারীদের থানার সমনে থেকে সরিয়ে দিলেও তারা প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে আদালত চত্বরে অবস্থান নেন। অপ্রীতিকর ঘটনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে থানাসহ শহরের বিভিন্ন জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৩০ মে) মধ্যরাতে সদর উপজেলার পুটাইল ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের সজিব হোসেনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় গতকাল রোববার সন্ধ্যায় নিহতের ভাই নাঈমুর রহমান রাজিব অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ রাতেই এ মামলায় জড়িত সন্দেহে আব্দুল আলিমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরাম হোসেন বলেন, আব্দুল আলিমকে গ্রেপ্তার করায় গ্রামবাসী থানার সামনে এসে তার মুক্তির দাবিতে বিক্ষোভ করেছে। আমরা তাদের বুঝিয়ে বলায় গ্রামবাসী থানার সামনে থেকে চলে যায়। 

তিনি আরও বলেন, গ্রেপ্তার আব্দুল আলিমকে আদালতে নেওয়ার প্রস্তুতি চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow