ভারতে একলাফে হাজার টাকা বাড়ল গ্যাসের দাম
আন্তর্জাতিক পরিস্থিতি ও ইরান যুদ্ধের প্রভাবে ভারতে বাণিজ্যিক তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বাড়ানো হয়েছে। তবে সাধারণ গ্রাহকদের জন্য গৃহস্থালি এলপিজি, পেট্রল ও ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। শুক্রবার (১ মে) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম গড়ে ৯৯৩ রুপি বৃদ্ধি পেয়েছে। এতে দিল্লিতে সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ৩,০৭১.৫০ রুপি, যা আগে ছিল ২,০৭৮.৫০ রুপি। মুম্বাইয়েও একই ধরনের সিলিন্ডারের দাম ২,০৩১ রুপি থেকে বেড়ে ৩,০২৪ রুপিতে পৌঁছেছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর পর তৃতীয় দফায় দাম বাড়ল গ্যাসের। মার্চে প্রথমে ১৪৪ রুপি এবং ১ এপ্রিল প্রায় ২০০ রুপি বাড়ানো হয়েছিল। টানা মূল্যবৃদ্ধির ফলে রেস্তোরাঁ, হোটেল ও খাদ্য সংশ্লিষ্ট ব্যবসায় বড় ধরনের চাপ পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ এসব ব্যাবসা প্রতিদিনের কাজে বাণিজ্যিক গ্যাসের ওপর নির্ভর করে। ফলে খাবারের দামও বাড়তে পারে। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়ায় তেল বিপণন কোম্পানিগুলো লোকসানে পড়ছে। তারা বেশি দামে তেল কিনলেও একই দাম
আন্তর্জাতিক পরিস্থিতি ও ইরান যুদ্ধের প্রভাবে ভারতে বাণিজ্যিক তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বাড়ানো হয়েছে। তবে সাধারণ গ্রাহকদের জন্য গৃহস্থালি এলপিজি, পেট্রল ও ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
শুক্রবার (১ মে) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম গড়ে ৯৯৩ রুপি বৃদ্ধি পেয়েছে। এতে দিল্লিতে সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ৩,০৭১.৫০ রুপি, যা আগে ছিল ২,০৭৮.৫০ রুপি। মুম্বাইয়েও একই ধরনের সিলিন্ডারের দাম ২,০৩১ রুপি থেকে বেড়ে ৩,০২৪ রুপিতে পৌঁছেছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর পর তৃতীয় দফায় দাম বাড়ল গ্যাসের। মার্চে প্রথমে ১৪৪ রুপি এবং ১ এপ্রিল প্রায় ২০০ রুপি বাড়ানো হয়েছিল।
টানা মূল্যবৃদ্ধির ফলে রেস্তোরাঁ, হোটেল ও খাদ্য সংশ্লিষ্ট ব্যবসায় বড় ধরনের চাপ পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ এসব ব্যাবসা প্রতিদিনের কাজে বাণিজ্যিক গ্যাসের ওপর নির্ভর করে। ফলে খাবারের দামও বাড়তে পারে।
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়ায় তেল বিপণন কোম্পানিগুলো লোকসানে পড়ছে। তারা বেশি দামে তেল কিনলেও একই দামে বিক্রি করতে বাধ্য হচ্ছে। এতে প্রতিদিন বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়ছে এসব প্রতিষ্ঠান।
এদিকে, ১ মে থেকে এলপিজি ব্যবস্থাপনায় নতুন নিয়ম চালু হয়েছে দেশটিতে। শহরাঞ্চলে এখন সিলিন্ডার বুকিংয়ের মধ্যে ব্যবধান ২১ দিনের পরিবর্তে ২৫ দিন করা হয়েছে। গ্রামাঞ্চলে এ ব্যবধান সর্বোচ্চ ৪৫ দিন পর্যন্ত হতে পারে। নির্ধারিত সময়ের আগে বুকিং করলে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে।
What's Your Reaction?