ভারতে একলাফে ১ হাজার টাকা বেড়ে গেল এলপি গ্যাসের দাম
আন্তর্জাতিক জ্বালানি বাজারের অস্থিরতা এবং ইরান-সংকটের প্রভাবে ভারতে আবারও বাণিজ্যিক তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম বাড়ানো হয়েছে। তবে সাধারণ ভোক্তাদের জন্য গৃহস্থালি এলপিজি, পাশাপাশি পেট্রল ও ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। শুক্রবার (১ মে) বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম গড়ে ৯৯৩ রুপি পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এতে রাজধানী দিল্লিতে এর দাম দাঁড়িয়েছে ৩,০৭১.৫০ রুপি, যা আগে ছিল ২,০৭৮.৫০ রুপি। একইভাবে মুম্বাইয়ে দাম বেড়ে ৩,০২৪ রুপি হয়েছে, আগে যা ছিল ২,০৩১ রুপি। প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে ঘিরে আন্তর্জাতিক উত্তেজনা শুরুর পর এটি তৃতীয় দফা মূল্যবৃদ্ধি। এর আগে মার্চে ১৪৪ রুপি এবং ১ এপ্রিল প্রায় ২০০ রুপি দাম বাড়ানো হয়েছিল। টানা এই মূল্যবৃদ্ধির ফলে রেস্তোরাঁ, হোটেল ও খাদ্যনির্ভর ব্যবসা খাত বড় ধরনের চাপের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ এসব খাতে বাণিজ্যিক গ্যাস অপরিহার্য। এর প্রভাবে ভবিষ্যতে খাবারের দামও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম
আন্তর্জাতিক জ্বালানি বাজারের অস্থিরতা এবং ইরান-সংকটের প্রভাবে ভারতে আবারও বাণিজ্যিক তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম বাড়ানো হয়েছে। তবে সাধারণ ভোক্তাদের জন্য গৃহস্থালি এলপিজি, পাশাপাশি পেট্রল ও ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
শুক্রবার (১ মে) বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম গড়ে ৯৯৩ রুপি পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এতে রাজধানী দিল্লিতে এর দাম দাঁড়িয়েছে ৩,০৭১.৫০ রুপি, যা আগে ছিল ২,০৭৮.৫০ রুপি। একইভাবে মুম্বাইয়ে দাম বেড়ে ৩,০২৪ রুপি হয়েছে, আগে যা ছিল ২,০৩১ রুপি।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে ঘিরে আন্তর্জাতিক উত্তেজনা শুরুর পর এটি তৃতীয় দফা মূল্যবৃদ্ধি। এর আগে মার্চে ১৪৪ রুপি এবং ১ এপ্রিল প্রায় ২০০ রুপি দাম বাড়ানো হয়েছিল।
টানা এই মূল্যবৃদ্ধির ফলে রেস্তোরাঁ, হোটেল ও খাদ্যনির্ভর ব্যবসা খাত বড় ধরনের চাপের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ এসব খাতে বাণিজ্যিক গ্যাস অপরিহার্য। এর প্রভাবে ভবিষ্যতে খাবারের দামও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির কারণে তেল বিপণন কোম্পানিগুলো লোকসানে পড়ছে। তারা উচ্চমূল্যে জ্বালানি কিনলেও খুচরা পর্যায়ে একই দামে বিক্রি করতে বাধ্য হওয়ায় প্রতিদিন বড় অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।
এদিকে, ১ মে থেকে এলপিজি ব্যবস্থাপনায় নতুন নিয়ম চালু করেছে ভারত সরকার। নতুন নিয়ম অনুযায়ী, শহরাঞ্চলে এলপিজি সিলিন্ডার বুকিংয়ের মধ্যে ব্যবধান ২১ দিনের পরিবর্তে ২৫ দিন করা হয়েছে। গ্রামাঞ্চলে এ ব্যবধান সর্বোচ্চ ৪৫ দিন পর্যন্ত হতে পারে। নির্ধারিত সময়ের আগে বুকিং করলে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
সূত্রঃ টাইমস অব ইন্ডিয়া
What's Your Reaction?