ভারতে ঝড়-বৃষ্টিতে ৩৩ জনের মৃত্যু

ভারতের উত্তর প্রদেশে প্রবল ঝড় ও ভারী বৃষ্টিপাত হয়েছে। এ ঘটনায় অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। বুধবারের এই দুর্যোগে অন্তত আটটি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে অন্যতম হলো ভাদোহি, ফতেহপুর ও বদাউন জেলা। বৃহস্পতিবার (১৪ মে) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  কর্মকর্তারা জানিয়েছেন, ভারী বর্ষণ ও প্রবল ঝড়ে ভাদোহিতে অন্তত ১৬ জন, ফতেহপুরে ৯ জন, বদাউনে ৫ জন, চন্দৌলিতে ২ জন এবং সোনভদ্র জেলায় ১ জন প্রাণ হারিয়েছেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অকাল বৃষ্টি, বজ্রঝড় ও বজ্রপাতে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ত্রাণ কার্যক্রম ২৪ ঘণ্টার মধ্যে সম্পন্ন করতে হবে। ভাদোহির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কুনওয়ার বিরেন্দ্র কুমার মৌর্য জানান, জেলার বিভিন্ন এলাকা থেকে গাছ উপড়ে পড়া, বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়া এবং ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। তিনি বলেন, ঝড়ের কারণে মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়ায় উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রমে সমস্যার সৃষ্টি হচ্ছে। মৌর্য জানান, জেলার তিনটি তহসিলজুড়ে উপবিভাগীয় ম্যাজিস্ট্রেট, তহ

ভারতে ঝড়-বৃষ্টিতে ৩৩ জনের মৃত্যু

ভারতের উত্তর প্রদেশে প্রবল ঝড় ও ভারী বৃষ্টিপাত হয়েছে। এ ঘটনায় অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। বুধবারের এই দুর্যোগে অন্তত আটটি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে অন্যতম হলো ভাদোহি, ফতেহপুর ও বদাউন জেলা।

বৃহস্পতিবার (১৪ মে) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

কর্মকর্তারা জানিয়েছেন, ভারী বর্ষণ ও প্রবল ঝড়ে ভাদোহিতে অন্তত ১৬ জন, ফতেহপুরে ৯ জন, বদাউনে ৫ জন, চন্দৌলিতে ২ জন এবং সোনভদ্র জেলায় ১ জন প্রাণ হারিয়েছেন।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অকাল বৃষ্টি, বজ্রঝড় ও বজ্রপাতে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ত্রাণ কার্যক্রম ২৪ ঘণ্টার মধ্যে সম্পন্ন করতে হবে।

ভাদোহির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কুনওয়ার বিরেন্দ্র কুমার মৌর্য জানান, জেলার বিভিন্ন এলাকা থেকে গাছ উপড়ে পড়া, বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়া এবং ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।

তিনি বলেন, ঝড়ের কারণে মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়ায় উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রমে সমস্যার সৃষ্টি হচ্ছে।

মৌর্য জানান, জেলার তিনটি তহসিলজুড়ে উপবিভাগীয় ম্যাজিস্ট্রেট, তহসিলদার, অন্যান্য জেলা প্রশাসনের কর্মকর্তা এবং পুলিশ সদস্যরা পরিস্থিতি পরিদর্শন ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow