ভারতে হাসপাতালের দেয়াল ধসে নিহত ৭ 

ভারতের বেঙ্গালুরু শহরে ভারী বৃষ্টির মধ্যে একটি হাসপাতালের দেয়াল ধসে পড়ে এক শিশুসহ সাতজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরও সাতজন।  বুধবার শহরের বোরিং অ্যান্ড লেডি কার্জন হাসপাতালের একটি দেয়াল হঠাৎ ধসে পড়লে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। নিহতদের মধ্যে ফুটপাথের বেশ কয়েকজন ভ্রাম্যমাণ বিক্রেতাও ছিলেন। খবর এনডিটিভির।  প্রত্যক্ষদর্শীদের মতে, বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টির সময় কয়েকজন মানুষ দেয়ালের পাশে আশ্রয় নেন। হঠাৎ করে দেয়ালটি ধসে পড়লে তারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। জানা গেছে, নিহতদের মধ্যে কেরালা রাজ্য থেকে আসা কয়েকজনও ছিলেন। তাদের মধ্যে দুইজন নারী শিক্ষাসফরে বেঙ্গালুরুতে এসেছিলেন। খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় ধ্বংসস্তূপ সরিয়ে হতাহতদের উদ্ধার করেন। ঘটনার পর কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, আহত সাতজন বর্তমানে আশঙ্কামুক্ত এবং তাদের বিনামূল্যে চিকিৎসার নির্দেশ দেওয়া হয়েছে। নিহত প্রত্যেকের পরিবারকে ৫ লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়

ভারতে হাসপাতালের দেয়াল ধসে নিহত ৭ 

ভারতের বেঙ্গালুরু শহরে ভারী বৃষ্টির মধ্যে একটি হাসপাতালের দেয়াল ধসে পড়ে এক শিশুসহ সাতজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরও সাতজন। 

বুধবার শহরের বোরিং অ্যান্ড লেডি কার্জন হাসপাতালের একটি দেয়াল হঠাৎ ধসে পড়লে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। নিহতদের মধ্যে ফুটপাথের বেশ কয়েকজন ভ্রাম্যমাণ বিক্রেতাও ছিলেন। খবর এনডিটিভির। 

প্রত্যক্ষদর্শীদের মতে, বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টির সময় কয়েকজন মানুষ দেয়ালের পাশে আশ্রয় নেন। হঠাৎ করে দেয়ালটি ধসে পড়লে তারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। জানা গেছে, নিহতদের মধ্যে কেরালা রাজ্য থেকে আসা কয়েকজনও ছিলেন। তাদের মধ্যে দুইজন নারী শিক্ষাসফরে বেঙ্গালুরুতে এসেছিলেন।

খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় ধ্বংসস্তূপ সরিয়ে হতাহতদের উদ্ধার করেন।

ঘটনার পর কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, আহত সাতজন বর্তমানে আশঙ্কামুক্ত এবং তাদের বিনামূল্যে চিকিৎসার নির্দেশ দেওয়া হয়েছে। নিহত প্রত্যেকের পরিবারকে ৫ লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়া হবে।

মুখ্যমন্ত্রী বলেন, কেন দেয়ালটি ধসে পড়েছে তা তদন্ত করে দেখা হবে। এতে সংশ্লিষ্ট প্রকৌশলীদের গাফিলতি থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, বর্ষার আগেই এ বৃষ্টি হওয়ায় এত ভারী বর্ষণের পূর্বাভাস ছিল না।

ঘটনাটি নিয়ে রাজনৈতিক মহলে সমালোচনা শুরু হয়েছে। বিরোধী দলীয় নেতারা এটিকে প্রশাসনিক অবহেলার ফল বলে দাবি করেছেন এবং সরকারের জবাবদিহিতা চেয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow