ভিআইপি সংস্কৃতির আরেক নজির, এমপি হান্নান মাসউদের জন্য ফিরে এলো ফেরি

নোয়াখালীর হাতিয়া-নলচিরা নৌপথে যাত্রী ও মালবাহী যানবাহন নিয়ে ছেড়ে যাওয়া একটি ফেরি মাঝনদী থেকে ঘুরিয়ে আবার ঘাটে ফিরিয়ে আনার অভিযোগ উঠেছে। যাত্রীদের দাবি, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে ফেরিতে তোলার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়। ঘটনাটি জানাজানি হলে ফেরিতে থাকা যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। শনিবার (১১ জুলাই) বিকেলে হাতিয়া উপজেলার চেয়ারম্যান ঘাটে এ ঘটনা ঘটে। বিষয়টির সত্যতা স্বীকার করেছেন ফেরি ‘মহানন্দা’র মেরিন ইঞ্জিনিয়ার সাজ্জাদুল ইসলাম। প্রত্যক্ষদর্শীরা জানান, নির্ধারিত সময় অনুযায়ী বিকেল সাড়ে ৩টায় চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে যাত্রী ও মালবাহী যানবাহন নিয়ে যাত্রা শুরু করে ফেরি ‘মহানন্দা’। প্রায় ২৩ মিনিট চলার পর হঠাৎ ফেরিটি দিক পরিবর্তন করে আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে। এ সময় ঘাটে উপস্থিত ছিলেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। পরে তিনি তার নেতাকর্মীদের নিয়ে ফেরিতে ওঠেন। এরপর ফেরিটি পুনরায় নলচিরা ঘাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ঘাট ইজারাদারের প্রতিনিধি জহির বলেন, প্রথমে ফেরির মাস্টার তাকে জানিয়েছিলেন ফেরি ছাড়বে না। পরে জ

ভিআইপি সংস্কৃতির আরেক নজির, এমপি হান্নান মাসউদের জন্য ফিরে এলো ফেরি

নোয়াখালীর হাতিয়া-নলচিরা নৌপথে যাত্রী ও মালবাহী যানবাহন নিয়ে ছেড়ে যাওয়া একটি ফেরি মাঝনদী থেকে ঘুরিয়ে আবার ঘাটে ফিরিয়ে আনার অভিযোগ উঠেছে। যাত্রীদের দাবি, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে ফেরিতে তোলার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়। ঘটনাটি জানাজানি হলে ফেরিতে থাকা যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

শনিবার (১১ জুলাই) বিকেলে হাতিয়া উপজেলার চেয়ারম্যান ঘাটে এ ঘটনা ঘটে। বিষয়টির সত্যতা স্বীকার করেছেন ফেরি ‘মহানন্দা’র মেরিন ইঞ্জিনিয়ার সাজ্জাদুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, নির্ধারিত সময় অনুযায়ী বিকেল সাড়ে ৩টায় চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে যাত্রী ও মালবাহী যানবাহন নিয়ে যাত্রা শুরু করে ফেরি ‘মহানন্দা’। প্রায় ২৩ মিনিট চলার পর হঠাৎ ফেরিটি দিক পরিবর্তন করে আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

এ সময় ঘাটে উপস্থিত ছিলেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। পরে তিনি তার নেতাকর্মীদের নিয়ে ফেরিতে ওঠেন। এরপর ফেরিটি পুনরায় নলচিরা ঘাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

ঘাট ইজারাদারের প্রতিনিধি জহির বলেন, প্রথমে ফেরির মাস্টার তাকে জানিয়েছিলেন ফেরি ছাড়বে না। পরে জানানো হয়, নির্ধারিত সময়েই ফেরি ছাড়বে। কিন্তু যাত্রা শুরুর প্রায় ২৩ মিনিট পর ফেরিটি আবার ঘাটে ফিরে আসে এমপিকে নেওয়ার জন্য।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক যাত্রী অভিযোগ করেন, মাঝনদী থেকে ফেরি ঘুরিয়ে আনার ঘটনায় তারা বিস্মিত ও ক্ষুব্ধ হয়েছেন। তাদের ভাষ্য, বৈরী আবহাওয়ার মধ্যে এমন সিদ্ধান্ত যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। একজন ভিআইপির জন্য শতাধিক যাত্রীর সময় নষ্ট করা এবং মাঝপথ থেকে ফেরি ফিরিয়ে আনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ফেরি ‘মহানন্দা’র মেরিন ইঞ্জিনিয়ার সাজ্জাদুল ইসলাম বলেন, চেয়ারম্যান ঘাট থেকে ছাড়ার কিছুক্ষণ পর এমপির জন্য ফেরিটি ঘাটে ফিরে আসে। ভিআইপিদের ক্ষেত্রে কিছু নিয়ম অনুসরণ করতে হয় বলেও তিনি উল্লেখ করেন।

ফেরির মাস্টার নুরুল আমীন জানান, ফেরি ছাড়ার পর মেরিন ইঞ্জিনিয়ারের কাছ থেকে নির্দেশনা পান যে, ঘাটে এমপি এসেছেন এবং তাকে নিতে ফেরি ঘুরিয়ে আনতে হবে। পরে সেই নির্দেশনা অনুযায়ী ফেরি ঘাটে ফিরিয়ে এনে এমপিকে নিয়ে পুনরায় নলচিরার উদ্দেশ্যে যাত্রা শুরু করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow