ভিজিএফের চাল বিতরণে অনিয়ম, ইউপি চেয়ারম্যান ৭ ঘণ্টা অবরুদ্ধ

ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ধাইনগর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল লতিফকে অবরুদ্ধ করেছেন স্থানীয়রা। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে ধাইনগর ইউনিয়ন পরিষদে চত্বরে এ ঘটনা ঘটে। বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তাকে অবরুদ্ধ করে রাখেন বঞ্চিতরা। স্থানীয়রা জানান, ধাইনগর ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির পাঁচ হাজার ২৪০ পরিবারের জন্য ১০ কেজি করে চাল বরাদ্দ আসে। কিন্তু প্রত্যেককে দুই কেজি করে চাল কম দিয়ে বিতরণ কার্যক্রম শেষ করেন চেয়ারম্যান। এমনকি আরও দুই শতাধিক কার্ডধারী সুবিধাভোগীর কার্ড থাকলেও তাদেরকে চাল দেওয়া হয়নি। এতে ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যানকে অবরুদ্ধ করে রাখেন তারা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে তাকে উদ্ধার করে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে ধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল লতিফ বলেন, ‌‘চাল বিতরণের সময় আমি উপস্থিত ছিলাম না। যারা বিতরণ করেছেন তারা অনিয়ম করেছেন। এজন্য সংকট তৈরি হয়েছে।’ শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তৌফিক আজিজ বলেন, এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা বিষয়টি আছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। সোহান মাহমুদ/এ

ভিজিএফের চাল বিতরণে অনিয়ম, ইউপি চেয়ারম্যান ৭ ঘণ্টা অবরুদ্ধ

ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ধাইনগর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল লতিফকে অবরুদ্ধ করেছেন স্থানীয়রা।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে ধাইনগর ইউনিয়ন পরিষদে চত্বরে এ ঘটনা ঘটে। বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তাকে অবরুদ্ধ করে রাখেন বঞ্চিতরা।

স্থানীয়রা জানান, ধাইনগর ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির পাঁচ হাজার ২৪০ পরিবারের জন্য ১০ কেজি করে চাল বরাদ্দ আসে। কিন্তু প্রত্যেককে দুই কেজি করে চাল কম দিয়ে বিতরণ কার্যক্রম শেষ করেন চেয়ারম্যান। এমনকি আরও দুই শতাধিক কার্ডধারী সুবিধাভোগীর কার্ড থাকলেও তাদেরকে চাল দেওয়া হয়নি। এতে ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যানকে অবরুদ্ধ করে রাখেন তারা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে তাকে উদ্ধার করে।

ভিজিএফের চাল বিতরণে অনিয়ম, ইউপি চেয়ারম্যান ৭ ঘণ্টা অবরুদ্ধ

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল লতিফ বলেন, ‌‘চাল বিতরণের সময় আমি উপস্থিত ছিলাম না। যারা বিতরণ করেছেন তারা অনিয়ম করেছেন। এজন্য সংকট তৈরি হয়েছে।’

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তৌফিক আজিজ বলেন, এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা বিষয়টি আছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সোহান মাহমুদ/এসআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow