ভিডিওকলে নারীর সঙ্গে কৃষক দলের নেতা অশালীন আচরণ, সমালোচনার ঝড়

কক্সবাজারের উখিয়া উপজেলা কৃষক দলের নেতা সৈয়দ নূরের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, উখিয়া উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ নূর একটি কক্ষে বসে ভিডিও কলে এক নারীর সঙ্গে কথা বলছেন। কথোপকথনের এক পর্যায়ে তাকে অশালীন ও কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি করতে দেখা যায়। প্রায় আড়াই মিনিটের ভিডিওটি মুহূর্তেই বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় অভিযুক্ত সৈয়দ নূরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ভিডিওটির বিষয়টি স্বীকার করেন। তবে তিনি দাবি করেন, তাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে পরিকল্পিতভাবে এ ভিডিও ছড়ানো হয়েছে। ভিডিওটি প্রকাশের পর দলীয় নেতাকর্মীদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যেও ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।  উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ বলেন, বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। এ বিষয়ে উপজে

ভিডিওকলে নারীর সঙ্গে কৃষক দলের নেতা অশালীন আচরণ, সমালোচনার ঝড়

কক্সবাজারের উখিয়া উপজেলা কৃষক দলের নেতা সৈয়দ নূরের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, উখিয়া উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ নূর একটি কক্ষে বসে ভিডিও কলে এক নারীর সঙ্গে কথা বলছেন। কথোপকথনের এক পর্যায়ে তাকে অশালীন ও কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি করতে দেখা যায়। প্রায় আড়াই মিনিটের ভিডিওটি মুহূর্তেই বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় অভিযুক্ত সৈয়দ নূরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ভিডিওটির বিষয়টি স্বীকার করেন। তবে তিনি দাবি করেন, তাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে পরিকল্পিতভাবে এ ভিডিও ছড়ানো হয়েছে।

ভিডিওটি প্রকাশের পর দলীয় নেতাকর্মীদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যেও ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। 

উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ বলেন, বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি সরোয়ার জাহান চৌধুরী বলেন, অভিযোগের সত্যতা যাচাই করে দলীয়ভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow