বিয়ে বাড়িতে বর-কনে পক্ষের সংঘর্ষে আহত ১৫ 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিয়েবাড়ির খাবার দিতে দেরি হওয়ায় বর ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (০১ মে) বিকেল ৪টার দিকে উপজেলার লস্করদী সরকার বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।  ভুক্তভোগীরা জানান, লস্করদী মধ্যপাড়া গ্রামের শহিদুল্লাহর মেয়ের সঙ্গে একই উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ডহর মারুয়াদী গ্রামের হাছেন আলীর ছেলে আল আমিনের বিয়ে অনুষ্ঠিত হয়। বিয়ের অনুষ্ঠানে বরপক্ষ হাজির হওয়ার পর খাবারে সংকট তৈরি হয়। কনেপক্ষ অভিযোগ করেন, বরপক্ষ বেশি লোকজন নিয়ে আসায় খাবার সংকট তৈরি হয়েছে। এ নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে নারী শিশুসহ ১৫ জনকে চেয়ার, বাঁশ ও কাচের প্লেট দিয়ে আঘাত করে আহত করা হয়। এই বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলাউদ্দিন বলেন, এই ঘটনায় বরপক্ষ থেকে মকবুল হোসেন নামে এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।  

বিয়ে বাড়িতে বর-কনে পক্ষের সংঘর্ষে আহত ১৫ 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিয়েবাড়ির খাবার দিতে দেরি হওয়ায় বর ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (০১ মে) বিকেল ৪টার দিকে উপজেলার লস্করদী সরকার বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। 

ভুক্তভোগীরা জানান, লস্করদী মধ্যপাড়া গ্রামের শহিদুল্লাহর মেয়ের সঙ্গে একই উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ডহর মারুয়াদী গ্রামের হাছেন আলীর ছেলে আল আমিনের বিয়ে অনুষ্ঠিত হয়।

বিয়ের অনুষ্ঠানে বরপক্ষ হাজির হওয়ার পর খাবারে সংকট তৈরি হয়। কনেপক্ষ অভিযোগ করেন, বরপক্ষ বেশি লোকজন নিয়ে আসায় খাবার সংকট তৈরি হয়েছে। এ নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে নারী শিশুসহ ১৫ জনকে চেয়ার, বাঁশ ও কাচের প্লেট দিয়ে আঘাত করে আহত করা হয়।

এই বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলাউদ্দিন বলেন, এই ঘটনায় বরপক্ষ থেকে মকবুল হোসেন নামে এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow