ভিডিও অপসারণে ব্যর্থতার অভিযোগে টেলিগ্রামের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার মামলা

সন্ত্রাসী হামলার ভিডিও ও সহিংস কনটেন্ট অপসারণে ব্যর্থতার অভিযোগে মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে অস্ট্রেলিয়ার অনলাইন নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা। খবর আনাদোলু এজেন্সির।  স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার ই-সেফটি কমিশনার জুলি ইনম্যান গ্রান্ট বৃহস্পতিবার এই আইনি পদক্ষেপের বিষয়টি জানান। অনলাইন সেফটি অ্যাক্টের আওতায় টেলিগ্রাম তার দায়িত্ব যথাযথভাবে পালন করেছে কি না, তা নিয়ে এক বছরব্যাপী তদন্তের পর এ মামলা করা হয়েছে। নিয়ন্ত্রক সংস্থার অভিযোগ, অস্ট্রেলিয়ার নাগরিকদের অভিযোগের পরও টেলিগ্রাম সন্ত্রাসী কর্মকাণ্ড, মৃত্যুদণ্ডের ভিডিও এবং গণগুলির হামলার ফুটেজ সরাতে কয়েক সপ্তাহ সময় নিয়েছে। এছাড়া এসব কনটেন্ট ছড়ানো অ্যাকাউন্ট, চ্যানেল ও গ্রুপ বন্ধ করতেও ব্যর্থ হয়েছে প্ল্যাটফর্মটি। ই-সেফটির দাবি, টেলিগ্রাম ২০১৯ সালের নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদ হামলার সরাসরি সম্প্রচারিত ভিডিও এবং ২০২২ সালের যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাফেলোতে গণগুলির হামলার ভিডিওসহ কিছু পরিচিত সন্ত্রাসী কনটেন্ট শনাক্ত করতে পারেনি। এসব কনটেন্ট প্রায় তিন মাস প্ল্যাটফর্মে থাকার পর সরা

ভিডিও অপসারণে ব্যর্থতার অভিযোগে টেলিগ্রামের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার মামলা

সন্ত্রাসী হামলার ভিডিও ও সহিংস কনটেন্ট অপসারণে ব্যর্থতার অভিযোগে মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে অস্ট্রেলিয়ার অনলাইন নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা। খবর আনাদোলু এজেন্সির। 

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার ই-সেফটি কমিশনার জুলি ইনম্যান গ্রান্ট বৃহস্পতিবার এই আইনি পদক্ষেপের বিষয়টি জানান। অনলাইন সেফটি অ্যাক্টের আওতায় টেলিগ্রাম তার দায়িত্ব যথাযথভাবে পালন করেছে কি না, তা নিয়ে এক বছরব্যাপী তদন্তের পর এ মামলা করা হয়েছে।

নিয়ন্ত্রক সংস্থার অভিযোগ, অস্ট্রেলিয়ার নাগরিকদের অভিযোগের পরও টেলিগ্রাম সন্ত্রাসী কর্মকাণ্ড, মৃত্যুদণ্ডের ভিডিও এবং গণগুলির হামলার ফুটেজ সরাতে কয়েক সপ্তাহ সময় নিয়েছে। এছাড়া এসব কনটেন্ট ছড়ানো অ্যাকাউন্ট, চ্যানেল ও গ্রুপ বন্ধ করতেও ব্যর্থ হয়েছে প্ল্যাটফর্মটি।

ই-সেফটির দাবি, টেলিগ্রাম ২০১৯ সালের নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদ হামলার সরাসরি সম্প্রচারিত ভিডিও এবং ২০২২ সালের যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাফেলোতে গণগুলির হামলার ভিডিওসহ কিছু পরিচিত সন্ত্রাসী কনটেন্ট শনাক্ত করতে পারেনি। এসব কনটেন্ট প্রায় তিন মাস প্ল্যাটফর্মে থাকার পর সরানো হয় বলে জানিয়েছে সংস্থাটি।

এছাড়া, টেলিগ্রামের নীতিমালায় প্ল্যাটফর্মের সব অংশে সন্ত্রাসপন্থি কনটেন্ট নিষিদ্ধ করার বিষয়টি স্পষ্ট নয় এবং অভিযোগকারীদের তাদের রিপোর্টের ফলাফল জানানো হয়নি বলেও অভিযোগ করা হয়েছে।

জুলি ইনম্যান গ্রান্ট বলেন, এটি আমাদের সবার জন্য উদ্বেগের বিষয়। অনলাইনে সবচেয়ে ক্ষতিকর ধরনের কনটেন্টের বিষয়ে আইন অনুযায়ী প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব নিতে হবে।

সূত্র: আনাদোলু এজেন্সি

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow