ভিনিসিয়ুসের সিদ্ধান্তের ওপর ঝুলে আছে রিয়ালে দিওমান্দে-ব্রাহিমের ভাগ্য

রিয়াল মাদ্রিদের এবারের দল গঠনের পরিকল্পনা পুরোটাই নির্ভর করছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের ওপর। শেষ মুহূর্তে আইভরি কোস্ট তারকা ইয়ান দিওমান্দেকে দলে ভেড়ানোর বিষয়টি আটকে গেছে। ফলে ভিনির এক সিদ্ধান্তের ওপর অনেক কিছু নির্ভর করছে। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’-র এক প্রতিবেদনে বলা হয়েছে, রিয়ালে সঙ্গে ভিনিসিয়ুসের চুক্তির মেয়াদ ২০২৭ শেষ হবে। ভিনি থাকবেন কি না, সেটির ওপরই নির্ভর করছে লাইপজিগ তারকা দিওমান্দেকে দলে কেনার বিষয়টি। যদিও কয়েক দিন দিওমান্দের রিয়ালে আসা প্রায় চূড়ান্তই ছিল। কিন্তু চড়া দাম হেঁকে বসা এবং চুক্তির শর্ত জটিল করায় হুট করেই থমকে যায় এই দলবদল। ভিনিসিউসকে নিয়ে দুই সমীকরণের মুখোমুখি রিয়াল মাদ্রিদ। প্রথমত, চুক্তি নবায়নের আলোচনা যদি ভেস্তে যায় এবং ব্রাজিলিয়ান তারকা যদি নতুন প্রস্তাব প্রত্যাখ্যান করেন, তবে বড় অঙ্কের ট্রান্সফার ফি আদায়ের লক্ষ্যে চলতি গ্রীষ্মেই বিক্রি করবে। কারণ এক বছর পর ফ্রি এজেন্ট হিসেবে তাকে নিখরচায় হারানোর মতো ঝুঁকি রিয়াল নিতে চায় না। মাদ্রিদের মনস্তাত্ত্বিক ভয় : ফরাসি ক্লাব প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)-তে ভিনির পাড়ি জমানোর

ভিনিসিয়ুসের সিদ্ধান্তের ওপর ঝুলে আছে রিয়ালে দিওমান্দে-ব্রাহিমের ভাগ্য
রিয়াল মাদ্রিদের এবারের দল গঠনের পরিকল্পনা পুরোটাই নির্ভর করছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের ওপর। শেষ মুহূর্তে আইভরি কোস্ট তারকা ইয়ান দিওমান্দেকে দলে ভেড়ানোর বিষয়টি আটকে গেছে। ফলে ভিনির এক সিদ্ধান্তের ওপর অনেক কিছু নির্ভর করছে। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’-র এক প্রতিবেদনে বলা হয়েছে, রিয়ালে সঙ্গে ভিনিসিয়ুসের চুক্তির মেয়াদ ২০২৭ শেষ হবে। ভিনি থাকবেন কি না, সেটির ওপরই নির্ভর করছে লাইপজিগ তারকা দিওমান্দেকে দলে কেনার বিষয়টি। যদিও কয়েক দিন দিওমান্দের রিয়ালে আসা প্রায় চূড়ান্তই ছিল। কিন্তু চড়া দাম হেঁকে বসা এবং চুক্তির শর্ত জটিল করায় হুট করেই থমকে যায় এই দলবদল। ভিনিসিউসকে নিয়ে দুই সমীকরণের মুখোমুখি রিয়াল মাদ্রিদ। প্রথমত, চুক্তি নবায়নের আলোচনা যদি ভেস্তে যায় এবং ব্রাজিলিয়ান তারকা যদি নতুন প্রস্তাব প্রত্যাখ্যান করেন, তবে বড় অঙ্কের ট্রান্সফার ফি আদায়ের লক্ষ্যে চলতি গ্রীষ্মেই বিক্রি করবে। কারণ এক বছর পর ফ্রি এজেন্ট হিসেবে তাকে নিখরচায় হারানোর মতো ঝুঁকি রিয়াল নিতে চায় না। মাদ্রিদের মনস্তাত্ত্বিক ভয় : ফরাসি ক্লাব প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)-তে ভিনির পাড়ি জমানোর সম্ভাবনা রিয়াল মাদ্রিদ বোর্ডের জন্য এক বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। রিয়ালে ভয়, কিলিয়ান এমবাপ্পে কাণ্ডের শোধ তুলতে ২০২৭ সালে ভিনিকে বিনামূল্যে দলে টানতে পারে প্যারিসের ক্লাবটি। সেখানে ভিনির জন্য প্রস্তুত থাকবে চোখধাঁধানো চুক্তি ও মোটা অঙ্কের সাইনিং বোনাস। দ্বিতীয় সমীকরণটি নির্ভর করছে ভিনিসিয়ুসের সঙ্গে চুক্তি নবায়নের ওপর। এই আলোচনা সফল হলে লাইপজিগের চড়া আর্থিক দাবির মুখে দিওমান্দেকে কেনার পথ থেকে পিছিয়ে আসতে পারে রিয়াল। একই সঙ্গে দিওমান্দে এবং ম্যানচেস্টার সিটি থেকে রদ্রি এরনান্দেস—দুজনকে একসঙ্গে কিনতে গেলে খুব অল্প সময়ে প্রায় ২০ কোটি ইউরো গুনতে হবে লস ব্লাঙ্কোসদের। ৬০ থেকে ৭০ মিলিয়ন ইউরোর বিনিময়ে রদ্রিকে সান্তিয়াগো বার্নাব্যুতে আনাটা কেবল এখন সময়ের ব্যাপার মাত্র। কিন্তু সেই জায়গায় দিওমান্দেকে আনতে গেলে বাড়তি আর্থিক চাপে পড়তে হবে রিয়ালকে। অন্যদিকে, গ্রীষ্মকালীন দলবদলের বাজেট সামাল দেওয়া ও আর্থিক ভারসাম্য বজায় রাখতে বেশ কিছু খেলোয়াড়কে বেচে দিতে বাধ্য হচ্ছে রিয়াল মাদ্রিদ। রিয়াল থেকে গনসালো বিদায় নেওয়ার পর এবং আর্জেন্টােইন তরুণ মাস্তানতুনোর বিদায়ও প্রায় নিশ্চিত। এখন বিক্রির তালিকায় সবার আছে ফ্রান্সের ডিফেন্সিভ মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গার নাম। ছাঁটাইয়ের মুখে পড়তে পারেন স্প্যানিশ বংশোদ্ভূত মরক্কোর মিডফিল্ডার ব্রাহিম দিয়াজও। কোচিং স্টাফের আস্থায় থাকা তুর্কি সেনসেশন আর্দা গুলারের উপস্থিতিতে দল ছেড়ে দেওয়ার তালিকায় অনেকটাই এগিয়ে গেছেন ব্রাহিম। সূত্র: গোলডটকম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow