ভিসা বন্ড মওকুফ করল যুক্তরাষ্ট্র, পাবেন যারা

আসন্ন বিশ্বকাপ ফুটবল উপলক্ষে টিকিটধারী দর্শকদের জন্য ভিসা বন্ডের বাধ্যবাধকতা শিথিল করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপ করা এই বন্ডের পরিমাণ ছিল ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত। খবর আলজাজিরার।  বুধবার যুক্তরাষ্ট্র সরকার জানায়, নির্দিষ্ট শর্ত পূরণকারী বিশ্বকাপ দর্শকদের ক্ষেত্রে এই বন্ড আর প্রযোজ্য হবে না। গত বছরের আগস্টে চালু হওয়া নীতিমালার আওতায় ৫০টি দেশের নাগরিকদের অস্থায়ী মার্কিন ভিসা পেতে নিরাপত্তা জামানত হিসেবে অর্থ জমা দিতে হতো। সফর শেষে যুক্তরাষ্ট্র ত্যাগ করলে সেই অর্থ ফেরত দেওয়ার কথা ছিল। যুক্তরাষ্ট্রের কনস্যুলার অ্যাফেয়ার্স বিভাগের সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার বলেন, ২০২৬ সালের ১৫ এপ্রিলের মধ্যে বিশ্বকাপের টিকিট কিনে ফিফা পাস কর্মসূচিতে যুক্ত হওয়া যোগ্য সমর্থকদের জন্য ভিসা বন্ড মওকুফ করা হয়েছে। তিনি আরও জানান, খেলোয়াড়, কোচ এবং সহায়ক কর্মীদের মতো দলীয় সদস্যদের ক্ষেত্রেও আগেই এই বন্ডের শর্ত তুলে নেওয়া হয়েছিল। মোরা নামদার বলেন, “জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বৈধ ভ্রমণ সহজ করতেই আমরা কাজ করছি।” তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ব

ভিসা বন্ড মওকুফ করল যুক্তরাষ্ট্র, পাবেন যারা

আসন্ন বিশ্বকাপ ফুটবল উপলক্ষে টিকিটধারী দর্শকদের জন্য ভিসা বন্ডের বাধ্যবাধকতা শিথিল করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপ করা এই বন্ডের পরিমাণ ছিল ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত। খবর আলজাজিরার। 

বুধবার যুক্তরাষ্ট্র সরকার জানায়, নির্দিষ্ট শর্ত পূরণকারী বিশ্বকাপ দর্শকদের ক্ষেত্রে এই বন্ড আর প্রযোজ্য হবে না।

গত বছরের আগস্টে চালু হওয়া নীতিমালার আওতায় ৫০টি দেশের নাগরিকদের অস্থায়ী মার্কিন ভিসা পেতে নিরাপত্তা জামানত হিসেবে অর্থ জমা দিতে হতো। সফর শেষে যুক্তরাষ্ট্র ত্যাগ করলে সেই অর্থ ফেরত দেওয়ার কথা ছিল।

যুক্তরাষ্ট্রের কনস্যুলার অ্যাফেয়ার্স বিভাগের সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার বলেন, ২০২৬ সালের ১৫ এপ্রিলের মধ্যে বিশ্বকাপের টিকিট কিনে ফিফা পাস কর্মসূচিতে যুক্ত হওয়া যোগ্য সমর্থকদের জন্য ভিসা বন্ড মওকুফ করা হয়েছে।

তিনি আরও জানান, খেলোয়াড়, কোচ এবং সহায়ক কর্মীদের মতো দলীয় সদস্যদের ক্ষেত্রেও আগেই এই বন্ডের শর্ত তুলে নেওয়া হয়েছিল।

মোরা নামদার বলেন, “জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বৈধ ভ্রমণ সহজ করতেই আমরা কাজ করছি।”

তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বিশ্বকাপ টিকিট থাকলেও দর্শনার্থীদের নিয়মিত ভিসা যাচাই প্রক্রিয়ার মধ্য দিয়েই যেতে হবে।

বর্তমানে বিশ্বকাপে অংশ নেওয়া অন্তত পাঁচটি দেশ আলজেরিয়া, কেপ ভার্দে, আইভরি কোস্ট, সেনেগাল এবং তিউনিসিয়া, এই ভিসা বন্ড নীতির আওতায় রয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ধারণা, বিশ্বকাপ উপলক্ষে প্রায় এক কোটি দর্শনার্থী দেশটিতে ভ্রমণ করতে পারেন। আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার বিভিন্ন শহরে শুরু হবে টুর্নামেন্টের ম্যাচ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow