ভুল করলে নিজেদের গোলপোস্টেই বল ঢুকে যাবে: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “আমরা বল বিএনপির কোর্টে দিয়ে দিয়েছি। এখন তারা যদি সামনে শট দিতে গিয়ে ভুল করে পেছনের দিকে শট দেয়, তাহলে নিজেদের গোলপোস্টেই বল ঢুকে যাবে।” শনিবার (২৩ মে) দুপুর ১২টায় ঝালকাঠি শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা জামায়াত আয়োজিত রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিয়া গোলাম পরওয়ার বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি এক ধরনের দ্বিধা ও সংকটের মধ্যে রয়েছে। সংস্কার প্রশ্নে তাদের অবস্থান এখন অস্পষ্ট। আগে তারা সংস্কার, গণভোট ও রাষ্ট্র পুনর্গঠনের যে কথা বলেছিল, এখন ক্ষমতায় যাওয়ার পর সেই অবস্থান থেকে সরে এসেছে। তিনি আরও বলেন, বিএনপির গলার কাঁটা এমন জায়গায় আটকে গেছে, যা তারা গিলতেও পারছে না, আবার ফেলতেও পারছে না। ফলে জনগণের সামনে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতেও তারা হিমশিম খাচ্ছে। জামায়াত সেক্রেটারি জেনারেল দাবি করেন, সংস্কারের প্রশ্নে জামায়াত স্পষ্ট অবস্থান নিয়েছে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র সংস্কারের দাবি জানিয়ে আসছে। কিন্তু বিএনপি এখন সংস্কারকে পাশ কাটিয়ে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা কর

ভুল করলে নিজেদের গোলপোস্টেই বল ঢুকে যাবে: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “আমরা বল বিএনপির কোর্টে দিয়ে দিয়েছি। এখন তারা যদি সামনে শট দিতে গিয়ে ভুল করে পেছনের দিকে শট দেয়, তাহলে নিজেদের গোলপোস্টেই বল ঢুকে যাবে।”

শনিবার (২৩ মে) দুপুর ১২টায় ঝালকাঠি শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা জামায়াত আয়োজিত রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি এক ধরনের দ্বিধা ও সংকটের মধ্যে রয়েছে। সংস্কার প্রশ্নে তাদের অবস্থান এখন অস্পষ্ট। আগে তারা সংস্কার, গণভোট ও রাষ্ট্র পুনর্গঠনের যে কথা বলেছিল, এখন ক্ষমতায় যাওয়ার পর সেই অবস্থান থেকে সরে এসেছে।

তিনি আরও বলেন, বিএনপির গলার কাঁটা এমন জায়গায় আটকে গেছে, যা তারা গিলতেও পারছে না, আবার ফেলতেও পারছে না। ফলে জনগণের সামনে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতেও তারা হিমশিম খাচ্ছে।

জামায়াত সেক্রেটারি জেনারেল দাবি করেন, সংস্কারের প্রশ্নে জামায়াত স্পষ্ট অবস্থান নিয়েছে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র সংস্কারের দাবি জানিয়ে আসছে। কিন্তু বিএনপি এখন সংস্কারকে পাশ কাটিয়ে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে হাজারো মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে জনগণ যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, তা এখনও পূরণ হয়নি। মানুষের প্রত্যাশা ছিল জবাবদিহিমূলক রাষ্ট্র, দুর্নীতিমুক্ত প্রশাসন, সুশাসন ও ন্যায়বিচার; কিন্তু বাস্তবে মানুষ এখনও নিরাপত্তাহীনতায় ভুগছে এবং দেশে খুন, ধর্ষণ, ছিনতাই ও সড়ক দুর্ঘটনা বেড়ে চলেছে।

গোলাম পরওয়ার আরও বলেন, সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু ঘটেছে। প্রতিদিন কোথাও না কোথাও দুর্ঘটনা ঘটছে, ফলে মানুষ নিরাপদে চলাচল করতে পারছে না।

তিনি শিশু ধর্ষণ ও হত্যার ঘটনাগুলোকে “ভয়াবহ” আখ্যা দিয়ে বলেন, এসব ঘটনা শুধু অপরাধ নয়, বরং রাষ্ট্র ও সমাজব্যবস্থার গভীর ব্যর্থতার প্রতিফলন।

সরকারের উদ্দেশে তিনি বলেন, দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে। অপরাধীদের রাজনৈতিক পরিচয় না দেখে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার করতে হবে। জনগণের রক্তের বিনিময়ে অর্জিত এ আন্দোলনের চেতনা যেন নষ্ট না হয়। প্রশাসন, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে প্রকৃত সংস্কার আনতে হবে। শুধু ক্ষমতার পালাবদল হলে হবে না, রাষ্ট্র পরিচালনার সংস্কৃতি বদলাতে হবে।

পিএসসির চেয়ারম্যান নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রীর একক প্রভাবের মাধ্যমে নিয়োগ হলে সেখানে দলীয়করণের ঝুঁকি থেকেই যায়। “যে কোটাব্যবস্থা ও দলীয় প্রভাবের বিরুদ্ধে জুলাই যোদ্ধারা আন্দোলন করেছিল, সেই পুরোনো ধারায় ফিরে গেলে জনগণের আত্মত্যাগ বৃথা যাবে বলে জানান তিনি। 

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে জামায়াত নেতা বলেন, আগামী স্থানীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ না হলে দেশে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়বে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে না পারলে কোনো সরকার দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা ধরে রাখতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামীর আমির হাফিজুর রহমানের সভাপতিত্বে রোকন সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল, বরিশাল অঞ্চলের টিম সদস্য ফখরুদ্দিন খান রাজী, জেলা জামায়াতের সেক্রেটারি মু. ফরিদুল হক ও জেলা জামায়াতের নায়েবে আমির বিএম আমিনুল ইসলাম এবং গত সংসদ নির্বাচনে ঝালকাঠি ১ ও ২ আসনের জামায়াতের প্রার্থী ড. ফয়জুল হক ও শেখ নেয়ামুল করিম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow