ভূরুঙ্গামারীতে নব নির্বাচিত এমপিকে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী-নাগেশ্বরী) আসনে নব নির্বাচিত সংসদ সদস্য আনোয়ারুল ইসলামকে সংবর্ধনা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ২২ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩ নং তিলাই ইউনিয়ন শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে। জামায়াত তিলাই ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা সাইফুর রহমান এর সভাপতিত্বে সংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনে নব নির্বাচিত সংসদ সদস্য আনোয়ারুল ইসলামক। এসময় অন‍্যান‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা জামায়াতের সেক্রেটারি আনোয়ার হোসেন, সহকারি সেক্রেটারি মিজানুর রহমান, এনসিপির উপজেলা স্বমন্নয়ক মাহফুজুল ইসলাম কিরণ, কর্ম পরিষদ সদস্য ফেরদৌস হোসেন, তিলাই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সংবর্ধিত এমপি বলেন, “রমজান মাস আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। কুরআন নাজিলের এই পবিত্র মাসে একজন মুমিনের প্রধান দায়িত্ব হলো আল্লাহর সন্তুষ্টি অর্জনে নিজেকে উৎসর্গ করা এবং আর্তমানবতার সেবায় এগিয়ে আসা।” তিনি সমাজে সাম্য, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় রমজানের শিক্ষাকে ব্যক্ত

ভূরুঙ্গামারীতে নব নির্বাচিত এমপিকে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী-নাগেশ্বরী) আসনে নব নির্বাচিত সংসদ সদস্য আনোয়ারুল ইসলামকে সংবর্ধনা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ২২ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩ নং তিলাই ইউনিয়ন শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।

জামায়াত তিলাই ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা সাইফুর রহমান এর সভাপতিত্বে সংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনে নব নির্বাচিত সংসদ সদস্য আনোয়ারুল ইসলামক। এসময় অন‍্যান‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা জামায়াতের সেক্রেটারি আনোয়ার হোসেন, সহকারি সেক্রেটারি মিজানুর রহমান, এনসিপির উপজেলা স্বমন্নয়ক মাহফুজুল ইসলাম কিরণ, কর্ম পরিষদ সদস্য ফেরদৌস হোসেন, তিলাই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সংবর্ধিত এমপি বলেন, “রমজান মাস আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। কুরআন নাজিলের এই পবিত্র মাসে একজন মুমিনের প্রধান দায়িত্ব হলো আল্লাহর সন্তুষ্টি অর্জনে নিজেকে উৎসর্গ করা এবং আর্তমানবতার সেবায় এগিয়ে আসা।” তিনি সমাজে সাম্য, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় রমজানের শিক্ষাকে ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নের আহ্বান জানান। তিনি বলেন, আল্লাহর রাসূল (সা.) রমজান মাসে নির্ঘুম রাত কাটাতেন। তিনি বলেন, আল্লাহ পাকের নৈকট্য অর্জনের অন্যতম উপায় হলো মানুষকে খাদ্য দান করা এবং এমন সময়ে নামাজ আদায় করা, যখন মানুষ ঘুমিয়ে থাকে।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয় এবং উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow