ভোটার হতে এসে ২ দালালসহ রোহিঙ্গা আটক: ইসি
ধানমন্ডি থানা নির্বাচন কার্যালয়ে ভোটার হতে ২ জন দালালসহ এক রোহিঙ্গা মহিলাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৩ মার্চ) ঢাকা জেলার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফজলুর রহমান সাংবাদিকদের এমন তথ্য জানান। তিনি বলেন, ২ জন দালালসহ একজন রোহিঙ্গা মহিলাকে ধানমন্ডি থানা নির্বাচন অফিস থেকে আটক করা হয়েছে। ধানমন্ডি থানা নির্বাচন কর্মকর্তা মিজ ওয়াজাহাত নুর, রোহিঙ্গা মহিলা ভোটার হতে আসলে বাংলা ভাষা না বুঝার কারণে সন্দেহ হয়। এরপর কাগজপত্রগুলোও জাল ছিলো। কঠোরভাবে জিজ্ঞেসাবাদ করলে এক পর্যায়ে তিনি শিকার করেন যে তিনি বার্মা থেকে এসেছেন। তিনি আরও বলেন, তাকে ভোটার করিয়ে দেওয়া হলে দালালদের ৭ হাজার টাকা দেওয়া হবে বলেও আমার কাছে উল্লেখ করেন হাজেরা। দুজন দালালসহ ১ জন রোহিঙ্গা মহিলা হাজেরাকে আমরা ধানমন্ডি থানাতে সোপর্দ করেছি। মমালার করার জন্য পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থাও আমরা গ্রহণ করছি।
ধানমন্ডি থানা নির্বাচন কার্যালয়ে ভোটার হতে ২ জন দালালসহ এক রোহিঙ্গা মহিলাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (৩ মার্চ) ঢাকা জেলার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফজলুর রহমান সাংবাদিকদের এমন তথ্য জানান।
তিনি বলেন, ২ জন দালালসহ একজন রোহিঙ্গা মহিলাকে ধানমন্ডি থানা নির্বাচন অফিস থেকে আটক করা হয়েছে।
ধানমন্ডি থানা নির্বাচন কর্মকর্তা মিজ ওয়াজাহাত নুর, রোহিঙ্গা মহিলা ভোটার হতে আসলে বাংলা ভাষা না বুঝার কারণে সন্দেহ হয়। এরপর কাগজপত্রগুলোও জাল ছিলো। কঠোরভাবে জিজ্ঞেসাবাদ করলে এক পর্যায়ে তিনি শিকার করেন যে তিনি বার্মা থেকে এসেছেন।
তিনি আরও বলেন, তাকে ভোটার করিয়ে দেওয়া হলে দালালদের ৭ হাজার টাকা দেওয়া হবে বলেও আমার কাছে উল্লেখ করেন হাজেরা। দুজন দালালসহ ১ জন রোহিঙ্গা মহিলা হাজেরাকে আমরা ধানমন্ডি থানাতে সোপর্দ করেছি। মমালার করার জন্য পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থাও আমরা গ্রহণ করছি।
What's Your Reaction?